সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে হারের পরও ইংল্যান্ড ড্রেসিংরুমে দেখা গিয়েছিল রীতিমতো উচ্ছ্বাসের ছবি। পার্টি-মুডে রাতভর উতসবও করতে দেখা গিয়েছিল ইংরেজ ক্রিকেটারদের। আসলে ক্রিকেট সিরিজের মাঝেও ইংল্যান্ড ড্রেসিংরুমে বিশ্বকাপের হ্যাংওভার। ইংল্যান্ড কলম্বিয়া ম্যাচের পর তাই সেলিব্রেশনে মেতেছিলেন ইংল্যান্ড ক্রিকেটাররা। নিজেদের হারের দুঃখ ভুলতে ফুটবল দলের জয়কেই হাতিয়ার করেছিলেন ইয়ন মর্গ্যান, জো রুটরা। আরেক ইংল্যান্ড ক্রিকেটার অবশ্য হারের জ্বালা জুড়োতে অন্য পন্থা নিয়েছেন।
[বিশ্বকাপে দেশকে উৎসাহ দিতে ক্রোট প্রেসিডেন্ট যা করলেন জানলে গর্ব হবে]
মাঠে হারাতে না পেরে ডেভিড উইলি অভিযোগ করছেন প্রথম ম্যাচে নাকি ক্রিকেটের স্পিরিট মেনে খেলেনি ভারত। আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে দেখা গিয়েছিল একাধিকবার রান-আপ নিয়েও বল ডেলিভারি করেননি কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমাররা। সেই প্রসঙ্গে তুলে ধরেই এদিন ভারতকে একহাত নেন উইলি। তিনি বলেন, “আমার মনে হয় এটা খেলার অংশ নয়, ভারতের বোলাররা খেলার স্পিরিট মানেনি।” এসব নিয়ে ভারতীয় শিবির অবশ্য কিছু বলেননি। আসলে মাঠের জবাব মাঠেই দিতে পছন্দ করেন কোহলিরা, আর তা প্রমাণিত হয়েছে প্রথম ম্যাচেই।
[ব্রাজিলেই মন বাঙালির, নেইমার-ট্যাটুতে মজেছেন তরুণ-তরুণীরা]
ভারত চাইছে দ্বিতীয় ম্যাচেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলতে। প্রথম ম্যাচের ফলাফল দেখার পর সে সম্ভাবনাই প্রবল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, প্রথম ম্যাচে ব্যাট হোক বা বল দুই বিভাগেই ভারতের ধারেকাছে আসতে পারেনি ইংরেজরা। তাই এদিনও একই একাদশ নিয়ে নামতে পারে ভারত। প্রথম দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এর মধ্যে অবশ্য একটি খারাপ খবর রয়েছে ভারতীয় শিবিরের জন্য, চোটের জন্য ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন বুমরা, তাঁর পরিবর্ত হিসেবে আনা হচ্ছে শার্দুল ঠাকুরকে। টি-২০ দলে রয়েছেন তিনি। তবে আজ তাঁর সুযোগ পাওযার সম্ভাবনা কম ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন রান পাননি জো রুট, দ্বিতীয় ম্যাচে তাঁকে ব্যাটিং অর্ডারে আরও উপরে তুলে আনার কথা ভাবছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
[কর্তার ইচ্ছেয় কর্ম, পাকিস্তান-নেপাল এশিয়ানে খেললেও সুযোগ নেই ছেত্রীদের]
প্রথম ম্যাচে লোকেশ রাহুল বা কুলদীপ যাদবের সামনে দিশেহারা দেখিয়েছে মর্গ্যান ব্রিগেডকে। দ্রুত কুলদীপকে সামলানোর ফর্মুলা বের করতে না পারলে গোটা সিরিজেই ভুগতে হবে ইংল্যান্ডকে। তাছাড়া রাহুল যে ফর্মে রয়েছেন তা যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে দ্বিতীয় ম্যাচও পকেটে পুরতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ভারতের। সব মিলিয়ে, ফর্মের বিচারে ইংল্যান্ডের চেয়ে এগিয়ে থেকেই দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। তা বলে ইংল্যান্ডকে দুর্বল ভাবতে রাজি নয় ভারতীয় শিবির। কারণ, সাম্প্রতিককালে ভাল ফর্মে রয়েছে ইংল্যান্ডও। ঘরের মাঠে যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারে তারা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে