T20 World Cup

দলে নেই অভিষেক-সিরাজ, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা?

ফের টসে হারলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠালেন নামিবিয়া অধিনায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ২২:৩৯

options
link
দলে নেই অভিষেক-সিরাজ, নামিবিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কারা?
ছবি এক্স।

ফের টসে হারলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠালেন নামিবিয়া অধিনায়ক। এই ম্যাচে অসুস্থতার কারণে দলে নেই অভিষেক শর্মা। তাঁর জায়গায় ওপেন নামবেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নেওয়া মহম্মদ সিরাজের জায়গায় দলে এলেন জশপ্রীত বুমরাহ। 

Advertisement

উদ্বোধনী ম্যাচে আমেরিকাকে ভারত হারিয়েছে ঠিকই। কিন্তু চোট-আঘাত সমস্যা যেন পিছুই ছাড়তে চাইছে না। তার মধ্যেই বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। হর্ষিত রানা চোট পেয়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। মুম্বই থেকেই পেটের সমস্যায় ভুগছেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত নামিবিয়ার বিরুদ্ধে নামতে পারলেন না তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচটা আদতে নামিবিয়া ঠিকই। তবে ভারতীয় দলের কাছে পাকিস্তান-যুদ্ধের ড্রেস রিহার্সাল। ভারতীয় কোচ গৌতম গম্ভীর নিজেও ভালো করেই জানেন এই ম্যাচের চাপ কতটা। তার উপর প্রথম ম্যাচে ব্যাটিং পুরোপুরি ব্যর্থ। একা সূর্যকুমারের ওই ইনিংস ভারতকে জেতায়। গম্ভীরও চাইবেন নামিবিয়া ম্যাচ থেকেই চেনা ফর্মে ফিরুক তাঁর ব্যাটিং লাইন আপ। দিল্লির উইকেট যেরকম হয়, ঠিক সেরকম থাকছে। অর্থাৎ ফ্ল্যাট ব্যাটিং পিচ।

Advertisement

তবে দিল্লিতে বেশ হাসিখুশি দেখা গেল সূর্যকে। টস হেরে খুব বিশেষ বিচলিত হননি। বললেন, “টস জিতলে ব্যাটিংই করতাম। এটা একটা বড় টুর্নামেন্ট। শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে। তা নিয়ে অবশ্য ভাবছি না। আশা করি আমাদের ব্যাটাররা দর্শকদের বিনোদন দেবে। অভিষেক এখনও সুস্থ নেই। হয়তো ওর সুস্থ হতে আরও দু-একটা ম্যাচ সময় লাগবে। ওর জায়গায় দলে স্যামসন এসেছেন। আর সিরাজের জায়গায় বুমরাহ।” 

ভারতের প্রথম একাদশ:
সঞ্জু স্যামসন, ঈশান কিষান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.