India vs New Zealand

পন্থের পর নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন সুন্দর, পরিবর্তে শিকে ছিঁড়ল তরুণ তুর্কির

প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সেই আঘাত এতটাই গুরুতর যে, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৬, ১৪:৪৬

options
link
পন্থের পর নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন সুন্দর, পরিবর্তে শিকে ছিঁড়ল তরুণ তুর্কির
সৌজন্য: ফাইল ছবি

আবারও চোটের হানা ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ড সিরিজ (India vs New Zealand) শুরুর ঠিক আগে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক। সেই রেশ কাটতে না কাটতেই চোটের কবলে টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটার। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সেই আঘাত এতটাই গুরুতর যে, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তারকা অলরাউন্ডারকে। ইতিমধ্যেই তাঁর পরিবর্ত ঘোষণা করেছে বিসিসিআই। 

Advertisement

বিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তাঁর। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমনকী পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তাঁর জায়গায় নামেন পরিবর্ত ফিল্ডার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, সাইড স্ট্রেনের কারণে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশি। ম্যাচের পর টিম অধিনায়ক শুভমান গিল বলেন, “ওর সাইড স্ট্রেন হয়েছে। শীঘ্রই স্ক্যান করা হবে।” এক্স হ্যান্ডেলে বিসিসিআই একটি পোস্টে সুন্দরের বাদ পড়া নিয়ে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ওয়াশিংটন সুন্দরের জায়গায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আয়ুষ বাদোনি। ২১টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬৮১ রান করেছেন তিনি। যার মধ্যে চারটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরি রয়েছে। তাছাড়াও লিস্ট এ ম্যাচে ৬৯৩ রান রয়েছে তাঁর। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি। এর পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার। 

Advertisement

ম্যাচের পর টিম অধিনায়ক শুভমান গিল বলেন, “ওর সাইড স্ট্রেন হয়েছে। শীঘ্রই স্ক্যান করা হবে।”

তবে ওয়াশিংটনের মতো ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যাটে বলে দলের অন্যতম ভরসা জোগাতে পারেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাসও বাকি নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তাঁর রেকর্ড যথেষ্ট ভালো। তাই স্বাভাবিকভাবেই উদ্বেগে ভারতীয় শিবির। প্রথম ওয়ানডে’তে ৫ ওভারে ২৭ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি তিনি। সুন্দর অবশ্য চোট উপেক্ষা করে পরে আট নম্বরে ব্যাট করতে নেমেছিলে। যন্ত্রণা চেপে লড়াই করলেন তিনি। ৭ রানে অপরাজিতও থাকেন। কিন্তু প্রত্যেক রানের জন্য যেভাবে কষ্ট সহ্য করতে হচ্ছিল, তা চোখে দেখা যায় না।

উল্লেখ্য, শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করছিলেন পন্থ। তাঁর ছোড়া বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্থকে। সঙ্গে সঙ্গে হেডকোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন। সঙ্গে সঙ্গে পন্থ শুশ্রূষাও শুরু হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি’র দিকে এগিয়ে যান তিনি। রাতের দিকেই জানা যায় পন্থের চোট বেশ গুরুতর। তিনি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। সেই আশঙ্কাই সত্যি হয়। বোর্ডের তরফে জানানো হয়, পন্থের এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে, তাঁর পেশি ছিঁড়েছে। ফলে সিরিজে খেলা সম্ভব হবে না। এবার দোসর সুন্দরের চোট। আপাতত দলের মেডিক্যাল টিমের লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে সুস্থ করে তোলা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.