তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের জয়ের নেপথ্যে দুই তারকা। শুভমন গিল এবং বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে তাঁদের ১৫১ রানের জুটিই ম্যাচের রং বদলে দেয়। খেলা শেষে সতীর্থ কোহলিকে চার শব্দের একটি মন্তব্য করেন শুভমান গিল (Shubman Gill on Virat Kohli)। কী বলেছেন ভারত অধিনায়ক?
আরও পড়ুন:
২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান করেন ১১০ রান। তিনি ফিরে গেলেও অপ্রতিরোধ্য ছিলেন কোহলি। ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ছিল ১০টি চার এবং ৯টি ছক্কা। ছক্কা মেরেই হাফসেঞ্চুরি করেন। ছক্কা মেরেই সেঞ্চুরি। আবার ছক্কাতেই ম্যাচ শেষ করেন কোহলি। মাত্র ৪১.৪ ওভারে জয় তুলে নেয় ভারত। গিল ও কোহলি দ্বিতীয় উইকেটে ১৩২ বলে ১৫১ রান যোগ করেন। তাঁদের জুটির দাপটেই ওয়েস্ট ইন্ডিজের বোলিং ছত্রভঙ্গ হয়ে যায়।
Fiery innings hi kehde🔥 pic.twitter.com/I73BhhxA26
Advertisement— Shubman Gill (@ShubmanGill) September 27, 2026
ম্যাচের পর এক্স হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শুভমান। সেই ছবিগুলির মধ্যে ছিল কোহলির সঙ্গে তাঁর একটি ছবিও। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফায়ারি ইনিংস হি কহদে।’ অর্থাৎ, কোহলির ইনিংসকে ‘আগুনে’ বলেই প্রশংসা করেছেন শুভমন। ম্যাচ শেষে কোহলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। তবে ভারত অধিনায়ক স্পষ্ট করে দেন, সেই সিদ্ধান্ত একান্তই কোহলির। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, “দুর্দান্ত ব্যাট করেছে বিরাট ভাই। খেলাটাকে উপভোগ করছে। স্বাধীনতা নিয়ে খেলছে। যখনই ইচ্ছা করেছে বাউন্ডারি মেরেছে। এভাবেই ও ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে।”
এর পরেই কোহলির অবসর প্রসঙ্গে শুভমানের সংযোজন, “যত দিন খুশি খেলুক বিরাট ভাই। ওর ভবিষ্যৎ নিয়ে বলার ধৃষ্টতা আমাদের নেই।” উল্লেখ্য, অধিনায়ক শুভমান গিলের প্রশংসাও করে বিরাট বলেছিলেন, “দলকে নেতৃত্ব দেওয়ার যথেষ্ট কারণ ওর রয়েছে। ওর দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। একটা ম্যাচকে বিভিন্ন দিক থেকে দেখার ক্ষমতা রয়েছে। এমন একজনের সঙ্গে খেললে বড় জুটি গড়া সহজ হয়, কারণ ও জানে ঠিক কী করতে হবে।” তাছাড়াও ম্যাচের পর শুভমানকেও ‘ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন’ বলেছেন ‘কিং’ কোহলি। আর এবার ‘রিটার্ন’ দিয়ে বিরাটের প্রশংসা করে গেলেন গিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব