Virat Kohli

‘আমি বলছি নিয়ে নে’, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতকে রিভিউ নিয়ে বাধ্য করেন বিরাট! দেখুন ভিডিও

বিরাটের কথায় নেওয়া রিভিঊয়ে কি সাফল্য পেয়েছে ভারত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১১:৫৭

options
link
‘আমি বলছি নিয়ে নে’, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতকে রিভিউ নিয়ে বাধ্য করেন বিরাট! দেখুন ভিডিও
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে দলের নেতৃত্ব তিনি যতই ছেড়ে দিন না কেন, বিরাট যে এখনও ভারতীয় দলের নেতার মতোই, বুধবারের ইডেনে সেটা চাক্ষুস করা গেল। অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) তিনি একপ্রকার বাধ্য করলেন ডিআরএস নিতে। প্রাক্তন অধিনায়কের কথা শুনে অনিচ্ছা স্বত্ত্বেও রিভিউ নিয়ে নিলেন রোহিত। তাতে সাফল্য না এলেও, দুই নেতার যে সমন্বয় দেখা গেল, সেটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

Advertisement

ঘটনাটা কী? বুধবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটিং চলাকালীন রবি বিষ্ণোইয়ের বলে রস্টন চেজের কট বিহাইন্ডের আবেদন করে ভারত। বল লেগ স্ট্যাম্পের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার পর তা তালুবন্দি করেন উইকেট-রক্ষক পন্থ। ভারত ক্যাচের আবেদন করলে আম্পায়ার তা নাকচ করে বলটিকে ওয়াইড বলে জানিয়ে দেন। তখনই রোহিতকে ডিআরএস নিতে জোর করেন বিরাট। প্রাক্তন অধিনায়কের বক্তব্য ছিল, বলটি ব্যাটে লেগেছে। স্ট্যাম্প মাইকে কোহলিকে (Virat Kohli) বলতে শোনা যায়, “আমি বলছি তুই রিভিউ নিয়ে নে।”

[আরও পড়ুন: রবি-সূর্যের তেজে ম্লান ওয়েস্ট ইন্ডিজ, ইডেনে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু ভারতের]

এরপরই রিভিউ (DRS) নিয়ে নেন রোহিত। যদিও রোহিতের আগেই স্কয়্যার লেগ আম্পায়ার স্ট্যাম্প আউটের জন্য রিভিউয়ের আবেদন করেছিলেন। তাই রোহিতের নেওয়া সেই রিভিউয়ের প্রয়োজন হয়নি। শেষ পর্যন্ত অবশ্য চেজ আউট হননি। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লাগেনি, আবার স্ট্যাম্প আউটও হননি তিনি। ফলাফল যায় হোক, অধিনায়কত্ব ছাড়ার পরও যেভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিত বিরাটকে সাহায্য করছেন, সেটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই কোহলির এই নয়া অবতারের প্রশংসা করছেন। কেউ কেউ অবশ্য মনে করছেন, এই ধরনের সিদ্ধান্ত অধিনায়ককে স্বাধীনভাবেই নিতে দেওয়া উচিত।

[আরও পড়ুন: ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন লড়াই ভারতের, কেমন হতে পারে প্রথম একাদশ?]

বস্তুত ইডেনে (Eden Gardens) প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে বলে সব বিভাগেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজের অভিষেকেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রবি বিষ্ণোই। মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। সেই বিষ্ণোইকে নিয়ে বেশ উৎসাহিত ভারতীয় শিবির (Indian Team)। অধিনায়ক রোহিত বলছিলেন, ওর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। ও সব পরিস্থিতিতে বল করতে পারে। প্রয়োজনে পাওয়ার-প্লেতে বল করতে পারে, শেষ দিকেও বল করতে পারে। ওঁর কাছ থেকে আমাদের অনেক আশা আছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.