ছাব্বিশে ‘বাংলার মসনদে’ কে? প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাজিক ফিগারের গণ্ডি ছুঁয়ে তরতর করে এগোচ্ছে গেরুয়া শিবির। লড়াই চলছে খেলার মাঠের প্রার্থীদেরও। সেখানে কিন্তু তৃণমূলের খেলোয়াড় ব্রিগেড বেশ কিছুটা পিছিয়েই। সেই তুলনায় বিজেপির অশোক দিন্দা এগিয়ে রয়েছেন। আইএসএফ নির্বাচিত প্রার্থী রেফারি প্রতীক মণ্ডলও এগিয়ে থাকছেন।
এই বিষয়ে আরও খবর
ষষ্ঠ দফার গণনার পর তুফানগঞ্জের তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল প্রায় ১১ হাজার ভোটে পিছিয়ে। গতবার এই বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপি’র মালতী রাভা রায়। ষষ্ঠ দফার গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৪০৪৬৭। সেখানে বাংলার প্রাক্তন পেসারের প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৪৯১। তবে বাংলার আরেক প্রাক্তন পেসার অশোক দিন্দা ফের ময়নার বিধায়ক হওয়ার দৌড়ে এগিয়ে। ঝড়ের গতিতে না হলেও ষষ্ঠ দফার গণনার পর তিনি ২৪২০ ভোটে এগিয়ে। দিন্দার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৩০২৮। সমান তালে লড়াই দিচ্ছেন তৃণমূলের চন্দন মণ্ডল।
তৃণমূলের আরও দুই তারকা খেলোয়াড় প্রার্থীও পিছিয়ে। প্রাক্তন ফুটবলার বিদেশ বোস গতবার উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ছিলেন। এবার তিনি সপ্তগ্রাম থেকে ঘাসফুলের প্রার্থী। তৃতীয় দফার গণনার শেষে বিজেপি’র স্বরাজ ঘোষের থেকে বিদেশ ৬৫৬৩ ভোটে পিছিয়ে। অ্যাথলিট স্বপ্না বর্মনও অনেকটা পিছিয়ে। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের খগেশ্বর রায় জিতেছিলেন। এবার সেই জায়গায় প্রার্থী করা হয়েছে স্বপ্নাকে। তবে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের যে হাওয়া, তাতে বিপাকে স্বপ্নাও। দ্বিতীয় দফার গণনা শেষে বিজেপি’র স্বরূপ ঘোষের থেকে তিনি ১৬৩৮৮ ভোটে পিছিয়ে। অন্যদিকে চতুর্থ দফার গণনা শেষে মিনাখাঁয় আইএসএফ প্রার্থী ফুটবল রেফারি প্রতীক মণ্ডল ২৯৬৭ ভোটে এগিয়ে। এখনও পর্যন্ত তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ঊষা রানি মণ্ডল। ‘শেষ বাঁশি’ বাজা পর্যন্ত কে জেতে, সেটাই দেখার।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি



