সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ মিনিটের যুদ্ধে ফের একবার জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর হ্যাটট্রিকের সঙ্গে যোগ হল সাদিও মানে (Sadio Mane) এবং ওটাভিওর গোল। ফলে চলতি সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল ফাতেহ-র (Al Fatheh) বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেল আল নাসের (Al Nassr FC)।
এই নিয়ে নিজের কেরিয়ারে ৬৩তম হ্যাটট্রিক করলেন সিআর সেভেন (CR7)। এবং চলতি মরসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগালের (Portugal) মহাতারকা।
[আরও পড়ুন: ফের ভারত-পাক মহারণ! মেগা ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানালেন আর্শাদ]
তাঁর কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। শেষ বিশ্বকাপে মেসি যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন চোখের জলে ব্যর্থ হয়ে পর্তুগালের জার্সিতে বিদায় নিয়েছিলেন। এরপর রোনাল্ডো যখন সৌদি আরবে খেলতে গেলেন, অনেকেই বলেছিলেন ইউরোপের কেউ তাঁকে নেয়নি, তাই বাধ্য হয়ে গিয়েছেন। সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেই তো নিয়ে আসা হয়েছে তাঁকে!
সেই চাপই হয়তো ভেতরে-ভেতরে তাতিয়ে দিয়েছিল রোনাল্ডোকে। তবে হ্যাটট্রিক করে দলকে জিতিয়ে ম্যাচে শেষে অবশ্য কৃতিত্বটা পুরো দলকেই দিয়েছেন তিনি। পাশাপাশি অসাধারণ ফুটবল খেলেছেন সাদিও মানে, ওটাভিওরা।
[আরও পড়ুন: কাপ যুদ্ধে বিরাটকে কত নম্বরে ব্যাট করা উচিত? জানালেন প্রাক্তন মহাতারকা]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?