সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেমসের তীরে বসে ছক কষা হচ্ছে৷ সাংঘাতিক ছক৷ সূত্রের খবর, মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরকে ‘কিডন্যাপ’ করার ছক কষা হচ্ছে৷
পুরো ঘটনার নেপথ্যে কে আছে জানেন? ডেভিড উইলিয়াম ডোনাল্ড ক্যামেরন৷ সদ্য প্রাক্তন হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ভারতরত্ন শচীন তেন্ডুলকরকে কিডন্যাপের পরামর্শ ইনিই দিয়েছেন৷

সম্প্রতি এক বেসরকারী সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেছেন ক্যামেরন৷ তিনি বলেন, যেভাবে টেস্ট সিরিজ চলছে, আমদের হয়তো লিটিল মাস্টারকে কিডন্যাপ করতে হবে কিছু বাড়তি প্রশিক্ষণ ও টিপস পাওয়ার জন্য৷ এদিন ইংল্যান্ড টিম সম্পর্কে ক্যামেরন বলেন, ২০১১ সালে যখন দেশের মাটিতে ইংল্যান্ড ৪-০-য় টেস্ট সিরিজ জিতছিল তখন তিনি ড্রেসিংরুমে ঢোকার সুযোগ পেয়েছিলেন৷ তাঁর কাছে সেই মুহূর্ত ছিল গর্বের৷
তবে ২০১৬ সালে একটু হলেও ব্যাকফুটে কুকবাহিনী৷ পাঁচ টেস্টের সিরিজের ইতিমধ্যেই দু’টিতে হেরে বসে আছেন তাঁরা৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়েও স্থান ভারতের পিছনেই৷ এদিকে সিরিজের মাঝেই সুযোগ পেয়েই দুবাইয়ে সময় কাটাতে ব্যস্ত কুকবাহিনী৷ তাই দেশের ক্রিকেট দলকে কটাক্ষ করেই এই মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর, এমনটাই মনে করছেন অনেকে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের