সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাহি মার রাহা হ্যায়।’ নিজের এলাকায় ব্যাট হাতে যখনই বাইশ গজে নামতেন, গ্যালারিতে এই ধ্বনিই উঠত মহেন্দ্র সিং ধোনির জন্য। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করে সেই ধ্বনিকে জনপ্রিয় করে তুলেছেন রাঁচির রাজপুত্র। ফের ধোনির খেলায় মুগ্ধ হলেন তাঁর অনুগামীরা। তবে এবার বাইশ গজে নয়, টেনিস কোর্টে কামাল করলেন তিনি।
Game. Set. Match.#Thala crowned with championship in the Country Cricket Club Tennis Tournament. #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/XqBQfNPGGb
Advertisement— Chennai Super Kings (@ChennaiIPL) November 30, 2018
Advertisement
ধোনির মোটরবাইকের শখ এখন আর কারও অজানা নয়। তাঁকে ফুটবল খেলতেও দেখা গিয়েছে অনেকবার। তবে টেনিস ব়্যাকেট হাতেও যে তিনি এতটা পারদর্শী, তা হয়তো অনেকেরই অজানা ছিল। ক্যাপ্টেন কুলের সেই প্রতিভাই এবার প্রকাশ্যে এল। রাঁচিতে জেএসসিএ কান্ট্রি ক্রিকেট ক্লাব টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ধোনি। পুরুষ ডাবলস ম্যাচে তাঁর সঙ্গী ছিলেন স্থানীয় টেনিস খেলোয়াড় সুমিত কুমার। কোর্টে নেমেই সমর্থকদের মন জয় করে নিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রতিপক্ষকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি।
লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ থেকে ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাতীয় নির্বাচকরা। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে, আগামী বছর বিশ্বকাপে আদৌ ধোনিকে দেখা যাবে কিনা। তবে অনেক প্রাক্তনীই ধোনির হয়ে সুর চড়িয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের দলে থাকার প্রয়োজন আছে। তবে আপাতত সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না মাহি। বাইশ গজের বাইরে পরিবারের সঙ্গে ভালভাবেই সময় কাটাচ্ছেন তিনি। সেই ফাঁকেই টেনিস কোর্টেও নেমে পড়েছিলেন। আর নেমেই চ্যাম্পিয়ন হয়ে গেলেন ক্যাপ্টেন কুল।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে