ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব-২ ইউনাইটেড স্পোর্টস -১
(জবি জাস্টিন-২) (দীপেশ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জবি জাস্টিন এখনও ম্যাচ উইনার। এখনও তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবার সেটাই দেখা গেল। জবির জোড়া গোলে এদিন ডায়মন্ড হারবার ২-১ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টসকে।
আলেয়ান্দ্রো মেনেন্দেজের সময়ে ইস্টবেঙ্গল জার্সিতে জবি জাস্টিন নিজের সেরা ফর্মে ছিলেন। অনেক ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে তাঁর পা। সেই জবি জাস্টিন প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। কেরলের সেই স্ট্রাইকার এদিন দুই অর্ধে দুটো গোল করে ডায়মন্ড হারবারকে ম্যাচ জেতালেন।
[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপের পিচই নয়’, হারের পর আইসিসিকে নিশানা আফগান কোচের]
খেলার ২৮ মিনিটে জবি গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। ইউনাইটেড স্পোর্টস সমতা ফেরায় দীপেশ মুর্মুর দুরন্ত গোলে। হাফ টাইমের সময়ে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে সেই জবি ২-১ করে দেন খেলার ৭১ মিনিটে।
তার পরে অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি। ডায়মন্ড হারবারও গোলসংখ্যা বাড়াতে পারেনি। ইউনাইটেড স্পোর্টসও সমতা ফেরাতে পারেনি। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।
[আরও পড়ুন: ফের ভক্তের ‘ভালোবাসার আক্রমণ’! অল্পের জন্য বাঁচলেন রোনাল্ডো]
সর্বশেষ খবর
-
মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫
-
মিলল না রক্ষাকবচ, কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি, আরও বিপাকে অভিষেক!
-
সম্পর্কে ধোঁকা দেওয়া বড় ব্যাপার নয়! পরকীয়া ‘সমর্থন’ করে চরম বিতর্কে রাম কাপুর
-
ট্রেনের জানলায় বর্ষার জলছবি, বন্দে ভারতের আরামদায়ক সফরে ঘুরে দেখুন ভারতের এই ৭ রুট
-
ব্রাজিল-আর্জেন্টিনার পালটা আইএস-আল কায়দা পতাকা! বিশ্বকাপের মাঝেই বাংলাদেশে জঙ্গি-প্রেম?