সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বিরাটরা। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও কিন্তু মজাই করছেন তাঁরা। অনেকেই পরিবারের লোকজনকে সঙ্গে করে নিয়েও গিয়েছেন। এর মধ্যেই একজন দীনেশ কার্তিক। এই সফরে স্বামীর সঙ্গেই গিয়েছেন স্ত্রী ও ভারতীয় স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকল। সম্প্রতি সেখানকারই একটি ছবি পোস্ট করেছেন দীপিকা। সেই ছবিটি নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
[‘টকিং টম’ খেলতে গিয়ে বিস্ফোরণ Samsung Galaxy-র মোবাইলে, আক্রান্ত শিশু]
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন স্কোয়াশ সুন্দরী দীপিকা। যেখানে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলে রয়েছেন দীপিকা। তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে। আর পিছন থেকে কেউ ছবিটি তুলেছেন। এর সঙ্গেই দীপিকা লেখেন, ‘স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়াটাও খুব কঠিন কাজ।’ দৃশ্যতই দীপিকার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশংসাও কুড়িয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটার ও দীনেশ কার্তিকের সতীর্থ হার্দিক পাণ্ডিয়ারও।
দীপিকার ওই ছবিটির প্রশংসা করার পাশাপাশি পাণ্ডিয়া লেখেন, ‘দীপিকা, পুলটি কোথায়?’ জবাবে পাণ্ডিয়াকে দীনেশ পত্নী বলেন, ‘আমার ভিলাতে এই ধরনের একটি পুল আছে, চাইলে আসতে পার। আমি তোমাকে লেবুর জল খাওয়াব।’ এর পালটা জবাব দিতে ভোলেননি পাণ্ডিয়াও। সঙ্গে লেখেন, ‘আগে বলোনি তো। আচ্ছা আমি নিশ্চয়ই লেবুর জল এবং চাট-মশলা খেতে যাব।’ এরপরেই এই কথোপকথনের পরেই তৈরি হয় জোর বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন কেন দীপিকা পাল্লিকল এমন কথা বললেন? এই নিয়ে যদিও কেউ কেউ বলছেন কেবল মজা করতেই দু’জনে এইভাবে কথা বলেছেন, এর পিছনে অন্য কোনও মানে খোঁজা বৃথাই।
[বড়সড় সাফল্য কাশ্মীরে, সেনার গুলিতে নিহত দুই শীর্ষ লস্কর জঙ্গি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে