সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে গোলের হ্যাটট্রিক করে কলকাতা লিগের আসন্ন ডার্বির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন লাল-হলুদের বিদেশি প্লাজা। দুর্গাপুজোর চতুর্থীর দিন শিলিগুড়িতে বড় ম্যাচে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অষ্টমবার ঘরোয়া লিগ লাল-হলুদ শিবিরে ঢোকে নাকি ডার্বি জিতে বাজিমাত করে মোহনবাগান, রবিবারই মিলবে সেই উত্তর। কিন্তু তার আগেই আনন্দে আত্মহারা হয়ে মোহনবাগানের উপর তোগ দাগলেন ইস্টবেঙ্গলের বেশ কিছু উগ্র সমর্থক।
[ডার্বির আগেই প্লাজার হ্যাটট্রিক, টালিগঞ্জকে পাঁচ গোলে হারাল ইস্টবেঙ্গল]
এদিন নিজেদের মাঠে ইস্টবেঙ্গল খেলেছিল টালিগঞ্জের সঙ্গে। তবে ম্যাচের পরই উত্তপ্ত হয়ে ওঠে বাগান তাঁবু। ঠিক কী ঘটল মহালয়ার সন্ধেতে? প্লাজা গোলে ফিরেছেন। ডার্বির আগে সুভাষ ভৌমিকের দলকে ৫ গোলের মালা পড়িয়েছে লাল-হলুদ। আর তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। ডার্বিতে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ইস্টবেঙ্গলের। আর তাই বাড়ি ফেরার আগে সমর্থকদের মাত্রাছাড়া আনন্দ তছনছ করে দিল বাগান শিবিরকে। ম্যাচের পরই ইস্টবেঙ্গল সমর্থকরা পড়শি ক্লাবে ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ। মোহনবাগান গেট ভেঙে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ময়দানে। ইতিমধ্যেই লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

[ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে বেফাঁস মন্তব্য ডিন জোনসের]
এদিন আবার গঙ্গাপারের ক্লাবে একটি ফ্যান ক্লাবের তরফে বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। ক্লাবের কর্মীদের বস্ত্র বিতরণ করা হচ্ছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন অনেক মহিলা সমর্থকও। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় ম্যাচ ফেরত ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ মোহনবাগানের মহিলা সমর্থকদের উদ্দেশে কটূক্তি করেন। তাঁরা প্রতিবাদ করতেই ঢিল ছোড়েন চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা। তারপরই থানায় অভিযোগ জানানো হয়। রবিবার ডার্বির আগেই সমর্থকদের এমন কাণ্ডের তীব্র নিন্দা করেছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলব প্রশাসনকে।’’ সবমিলিয়ে মাঠের ভিতর এবং বাইরে ডার্বির উত্তেজনা যে চরমে পৌঁছে গেল, তা বলাইবাহুল্য।
We actually do not think these hooligans love football! And it’s time for @eastbengalfc to take stern action against this & apologise! pic.twitter.com/F8Ox61i6UE
— The Mariners’ (@MohunBagan) September 19, 2017
সর্বশেষ খবর
-
দেশজুড়ে কত ভিখারি? ইতিহাসে প্রথমবার তথ্য থাকবে না জনগণনায়, কেন এমন সিদ্ধান্ত?
-
পুজোর আগেই বঙ্গে শিল্পের জোয়ার! হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ, আসছে এলএন্ডটিও
-
‘বিকিনি পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ পোশাক বিতর্কে কৃতীকে তোপ কঙ্গনার
-
আমদানিকৃত চিনি দু’মাসের মধ্যে বিক্রি করতে হবে, শর্করার কালোবাজারি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির