স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের না হওয়া বড় ম্যাচের তিন পয়েন্ট প্রত্যাশিতভাবেই ইস্টবেঙ্গলকে দেওয়ার সিদ্ধান্ত নিল আইএফএ-র লিগ সাব কমিটি৷ তবে ম্যাচ না খেলা জন্য বাগানের দুই পয়েন্ট এখনই কেড়ে নেওয়া হল না৷ যদিও সেটা শুধু লিগ শেষ হওয়ার অপেক্ষা বলেই ইঙ্গিত দিয়ে রাখা হল৷ কিন্তু কোপের মুখে পড়লেন মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এবং অর্থ-সচিব দেবাশিস দত্ত৷ তবে আশ্চর্যজনকভাবে আইএফএ ও রেফারিদের বিরুদ্ধে মন্তব্য করেও অভিযোগ উঠল না ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার ও অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে৷
বড় ম্যাচের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দ্বিতীয়বার বৈঠকে বসেছিল লিগ সাব কমিটি৷ বিভিন্ন খবরের কাগজের কাটিং ও টিভি চ্যানেলের ফুটেজ দেখার পর কমিটির তরফে জানানো হয়, সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত আইএফএ-র কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন৷ সোমবার চিঠি দিয়ে তাদের শোকজ করা হবে৷ উত্তর দেওয়ার জন্য তাঁরা দিন সাতেক সময় পাবেন৷
মোহনবাগান সহ সচিব সৃঞ্জয় বোস সিএফএল-এর সিদ্ধান্ত ও আইএফএ সচিবের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ শুধু বলেন, “আগে চিঠি পাই, তারপর যা বলার বলব৷” তবে অর্থসচিব দেবাশিস দত্ত ফের একহাত নিলেন আইএফএ-কে৷ “আইএফএ নিজেই প্রমাণ করে দিল আমরা ঠিক বলেছিলাম৷ ওই একই ম্যাচের আগে একজন বলেছিলেন, রেফারি ম্যানেজ করতে পারলে আমরা খেলব৷ আরেকজন আবার আইএফএ-কে মেরুদণ্ডহীন বলেছিলেন৷ তাঁদের কিছু হল না৷ চিঠি পাচ্ছে মোহনবাগানের দুই কর্তা৷”
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু