চিরঘুমে রাহুল অরুণোদয়
Rahul Arunoday Banerjee Death

শেষ পডকাস্ট ইস্টবেঙ্গলের উন্নতি নিয়েই, ভক্ত রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ লাল-হলুদ শিবির

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে তারকা অভিনেতার মৃত্যুতে। বলা হয়েছে, 'সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:৪৭

options
link
শেষ পডকাস্ট ইস্টবেঙ্গলের উন্নতি নিয়েই, ভক্ত রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ লাল-হলুদ শিবির
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছে ইস্টবেঙ্গল। ফাইল ছবি।

অভিনেতা, লেখক-প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায় নানা রূপে ধরা দিয়েছেন। তাঁর আরেকটি পরিচয়, তিনি আর পাঁচটা বাঙালির মতোই ফুটবল পাগল। ঘোষিতভাবে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থক। মনেপ্রাণে লাল-হলুদ শিবিরের উন্নতি চাইতেন। এমনকি তাঁর জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’র শেষ এপিসোডটিতেও কথা বলেছিলেন প্রিয় ইস্টবেঙ্গলকে নিয়েই। প্রতিভাবান অভিনেতার প্রয়াণে (Rahul Arunoday Banerjee Death) শোকের আঁধার নেমেছে লালহলুদ শিবিরেও।

Advertisement

রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চিরঘুমে চলে যান অভিনেতা। তাঁর অকাল প্রয়াণে ভেঙে পড়েছে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। বামমনস্ক রাহুলের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলেও। ক্রীড়াদুনিয়াতেও নামল শোকের আঁধার। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে তারকা অভিনেতার মৃত্যুতে। বলা হয়েছে, ‘সারাজীবন ধরে লালহলুদের একনিষ্ঠ সমর্থক ছিলেন অভিনেতা রাহুল। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।

Advertisement

Advertisement

তাৎপর্যপূর্ণভাবে, জীবনের শেষ পডকাস্টেও রাহুলের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল। পুত্র সহজের নামে বেশ কিছুদিন ধরে পডকাস্ট শুরু করেছিলেন রাহুল। সেই ‘সহজ কথা’র শেষ এপিসোডে অতিথি হিসাবে এসেছিলেন অভিনেতা তথা বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েকমিনিট আগেই সহজ কথার ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করা হয় ব্রাত্য বসুর সঙ্গে তাঁর কথোপকথনের কিছু অংশ। সেই ক্লিপেই দেখা যায়, ইস্টবেঙ্গলের উন্নতি নিয়ে আলোচনা করছেন দুই অভিনেতা। কোন পথে এগনো উচিত ক্লাবের, কর্তাদের মানসিকতায় কী পরিবর্তন দরকার-সমস্ত নিয়েই কথা হয়।

ব্রাত্যর সঙ্গে সহজ কথার পডকাস্টটি রিলিজ হয় শুক্রবার। তার মাত্র দু’দিন পরেই না ফেরার দেশে চলে গেলেন রাহুল। থেকে গেল ইস্টবেঙ্গলের প্রতি তাঁর ভালোবাসা, ক্লাবের উন্নতি নিয়ে তাঁর চিন্তা। ক্লাবের দীর্ঘদিনের সমর্থককে হারিয়ে শোকাহত লালহলুদ ভক্তকুলও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shohoj Katha (@shohojkatha)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.