সুইডেন- ১ (ফোর্সবার্গ)
সুইজারল্যান্ড- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়ালিফায়ার রাউন্ডে ৪ বারের চ্যাম্পিয়ন ইটালির রাশিয়া বিশ্বকাপে খেলার আশায় জল ঢেলে দিয়েছিল সুইডেন। অ্যালফ্রেড নোবেলের দেশকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল বিশ্বকাপের শুরুতে। ইটালির ফুটবল ইতিহাসে অন্যতম কলঙ্কিত অধ্যায় লেখার কারিগর সুইডিশদের যে বিশ্বকাপে যোগ্যতা অর্জন কোনও ফ্লুক নয় তা ফের একবার বুঝিয়ে স্ক্যান্ডানেভিয়ান দেশটি। গ্রুপ পর্যায়ে বুক চিতিয়ে খেলে নকআউটে জায়গা করে নিয়েছিল সুইডেন। মাথা ঠান্ডা রেখে আর সুযোগের সদ্ব্যবহার করে মাঠে ফুটবলটা খেললে যে কোনও অসাধ্যসাধন হয় তাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সুইডিশরা। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গের স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল ইব্রাহিমোভিচের দেশ। অন্যদিকে, আশা জাগিয়েও কাজের কাজটা করতে পারলেন না সুইসরা। অজস্র সুযোগ নষ্টের খেসারত দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল রজার ফেডেরারের দেশ। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া সুইজারল্যান্ড ডুবল ভুল স্ট্র্যাটেজির দোষে। তাদের দৌড়ঝাঁপই সার হল।
#SWESUI
Now this is true world cup kind of a goal pic.twitter.com/85b6x2flTy— Undisputed (@ItsDeryl) July 3, 2018
[চলতি বিশ্বকাপের নকআউটে জার্মানিকেও হারাল ব্রাজিল, জানেন কীভাবে?]

এদিন চিরাচরিত ইউরোপীয় ঘরানার ফুটবল খেলতে গিয়েই ডুবল সুইজারল্যান্ড। বক্সের বাইরে থেকে লং বল বাড়িয়ে দেওয়া। তাতে কোনও লাভের লাভ হল না। বরং ফিরতি বল পেয়ে প্রতি আক্রমণে গিয়ে ফসল তুলল সুইডেন। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণে গিয়ে গোল করে সুইডেন। এমিল ফোর্সবার্গের শট সুইস ডিফেন্ডারের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। কিছুই করার ছিল না সুইস গোলকিপারের। এক গোল খেয়েও খেলার ধরন পালটাননি শাকিরি, জাকারা। সেই সেটপিস মুভমেন্ট থেকে গোল করার তাগিদ। বর্তমান যুগে এই স্ট্র্যাটেজিতে সাফল্য খুব কমই আসে। তা বুঝতে দেরি হয়ে গেল সুইসদের। ম্যাচের শেষ লগ্নে বক্সের বাইরে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন সুইস ডিফেন্ডার আকানজি। প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। পরে ভিএআর-এর সাহায্য নিয়ে বক্সের বাইরে ফ্রি-কিক দেন সুইডেনকে। তখন ইনজুরি টাইমের খেলা চলছে। ফ্রি-কিক থেকে গোল না হলেও ততক্ষণে সব আশা শেষ হয়ে যায় সুইজারল্যান্ডের।
[বিপর্যস্ত তবু ‘নোংরা’ নয়, বিদায়বেলায় বিশ্বকে শিক্ষা দিয়ে গেল জাপান]

সর্বশেষ খবর
-
বারবার কামিয়েও দাড়ির দেখা নেই, গাল ভর্তি ‘রেজার বাম্প’! কী করে ফেরাবেন ত্বকের জৌলুশ?
-
আগস্টে হচ্ছে না বাণিজ্য নীতি, কেন লাগছে বাড়তি সময়, কারণ জানালেন অর্থমন্ত্রী স্বপন
-
‘আর নোটিস নয়, বেনিয়ম দেখলেই হোটেল সিল’, মমতা-ফিরহাদের থেকে কী জবাব চাইলেন অগ্নিমিত্রা?
-
রাম মন্দির নির্মাণেও বেনিয়ম! বিতর্কের মধ্যে নির্মাণ কমিটির প্রধান বলছেন, ‘সব বানানো’
-
টি-২০তে সুপারস্টার, টেস্টে সফল হওয়ার ক্ষমতা আছে বৈভবের? বড় ভবিষ্যদ্বাণী ‘গুরু’ দ্রাবিড়ের