অঘটনের বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি, জানেন কী কী মাইলস্টোন তৈরি হল?

তাক লাগানো কাণ্ডকারখানা হল রাশিয়ায়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০১৮, ০০:১২

options
link
অঘটনের বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি, জানেন কী কী মাইলস্টোন তৈরি হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়া শুরু করেছিল পাঁচটি গোল দিয়ে। তারপর টুর্নামেন্ট যত গড়িয়েছে, একের পর এক অঘটনের সাক্ষী থেকেছে রাশিয়া। আত্মঘাতী গোলে কখন মরক্কোর কাছে পরাস্ত হয়েছে ইরান, তো কখনও গতবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের প্রথম ম্যাচেই হারিয়েছে মেক্সিকো।পতনের যন্ত্রণা থেকে উত্থানের আবেগ, সবই ছিল ভরপুর। নেইমার, মেসি, রোনাল্ডোদের বিদায়ের সঙ্গে ক্রমেই এ বিশ্বকাপের সঙ্গে জুড়ে গিয়েছিল ‘অঘটন’ শব্দটি। এমনকী ক্রোয়েশিয়ার ফাইনালে পৌঁছানোও তো অঘটনের থেকে কম কিছু নয়। এ বিশ্বকাপে এমন অনেক ঘটনা ঘটেছে, যা আগে কখনও দেখেনি বিশ্ববাসী। টানা একমাস ধরে চলা দ্য গ্রেটেস্ট শোয়ে পর্দা পড়ল আজ। চলুন ফিরে দেখা যাক, এবারের বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের জন্য কী কী রেখে গেল।

Advertisement

[হেরেও স্বপ্ন দেখতে শিখিয়ে গেল ফুটবলবিশ্বের ‘বাজিগর’ ক্রোয়েশিয়া]

১. ১৯৫৮ বিশ্বকাপের পর এই প্রথম টুর্নামেন্টে ফাইনালের নির্ধারিত সময়ে ছটি গোল হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. ১৯৯৮ সালে ছ’টি আত্মঘাতী গোল হয়েছিল৷ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সংখ্যাটা ছিল পাঁচ৷ কিন্তু এবারের বিশ্বকাপে ১২টি গোলের পাশে লেখা রইল ‘আত্মঘাতী’৷

Advertisement

৩. ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে প্রথম টিনএজার হিসেবে গোল করে নজির গড়েছিলেন কিংবদন্তি পেলে৷ রবিবার লুঝনিকিতে ফুটবলের জাদুকরকে ছুঁয়ে ফেললেন ফরাসি কিলিয়ান এমবাপে৷ এদিন ম্যাচের শেষ গোলটি আসে এই তরুণ তুর্কির পা থেকে৷

৪. এবারের বিশ্বকাপ ফাইনালেই প্রথমবার আত্মঘাতী গোল হল৷ ক্রোট স্ট্রাইকার মান্ডজুকিচের নামের পাশেই লেখা থাকল সেই দুঃস্বপ্নের রেকর্ডটি৷

৫. ২০০৬ বিশ্বকাপে শেষবার বিশ্বকাপের ফাইনালের নির্ধারিত সময়ে পেনাল্টি থেকে গোল হয়েছিল৷ গোলদাতা ছিলেন জিনেদিন জিদান৷ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন এক ফরাসি তারকাই। জিদানের উত্তরসূরি হিসেবে এদিন পেনাল্টি থেকে গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান৷

৬. ১৯৭০ বিশ্বকাপে ইটালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল৷ তারপর এই প্রথম কোনও দল বিশ্বকাপে চারটি গোল করল৷

[খেলোয়াড় ও কোচ হিসেবে হাতে বিশ্বকাপ, ফুটবল ইতিহাসে বিরল কৃতিত্ব দেশঁর]

৭. ২০০২ সালে লাতিন আমেরিকার দেশ হিসেবে বিশ্বজয়ীর শিরোপা উঠেছিল ব্রাজিলের মাথায়৷ তারপর গত ১৬ বছর ধরে ইউরোপেই রয়েছে সোনার পরি৷ ইতালি, স্পেন, জার্মানির পর এবার ফ্রান্সের ঘরে উঠল ট্রফি৷

৮. এবারের বিশ্বকাপে সবচেয়ে তরুণ দল ছিল ফ্রান্স৷ দলের আটজনের বয়সই ১৯ থেকে ২৫ বছরের মধ্যে৷ টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের শিরোপা পেলেন কিলিয়ান এমবাপে৷ গত বিশ্বকাপেও এক ফরাসি তারকার হাতেই উঠেছিল এই পুরস্কার৷ তিনি পল পোগবা৷

৯. বিশ্বকাপে প্রথমবার ব্যবহৃত হল ভিএআর৷ ফাইনালে পেনাল্টির সিদ্ধান্তও হল এই ভিএআর-এর সাহায্য নিয়েই৷

১০. এই প্রথমবার বিশ্বকাপে চারজন পরিবর্ত নামানোর সুযোগ পেলেন কোচেরা৷ নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ এক্সট্রা টাইমে গড়ালে চতুর্থ ফুটবলারের পরিবর্ত নামানোর অনুমতি মিলল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.