বিশ্বকাপ (FIFA World Cup 2026) চলাকালীনই ঘোর দুঃসংবাদ। শোকস্তব্ধ নেদারল্যান্ডস শিবির। ডাচ তারকা কোডি গাকপোর বান্ধবী নোয়া ভ্যান ডার বিজের দ্বিতীয় সন্তান গর্ভাবস্থায় মারা গিয়েছে। শোকস্তব্ধ গাকপোর বান্ধবী একথা জানিয়েছেন। জানা গিয়েছে, নোয়া ভ্যান ডার বিজের গর্ভে পুত্রসন্তান ছিল।
আরও পড়ুন:
কাপযুদ্ধ শুরুর আগেই গাকপো এবং তাঁর বান্ধবী জানিয়েছিলেন, আগামী অক্টোবরে তাঁদের দ্বিতীয় সন্তান পৃথিবীর জন্মগ্রহণ করবে। কিন্তু জন্মের আগেই এই মর্মান্তিক ঘটনায় শোকে বিহ্বল গাকপো বলেছেন, “ঘটনাটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। বিনীত অনুরোধ, আমাদের একটু সময় প্রয়োজন। ব্যক্তিগত পরিসর চাইছি। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।” গাকপো এই মুহূর্তে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে খেলছেন।
উল্লেখ, শনিবার গাকপোর বান্ধবী নোয়া সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দু’জনে একটি কম্বল ও ও হাতে বোনা টুপির উপর হাত ধরে আছেন। তিনি লিখেছেন, ‘ভঙ্গ হৃদয়ে আমরা মর্মান্তিক খবর জানাচ্ছি। গর্ভাবস্থায় আমাদের শিশু সন্তান প্রয়াত হয়েছে। আপনাদের ভালোবাসা সমর্থনের জন্য ধন্যবাদ। এলাইজা রাফায়েল গাকপো, আমাদের পুত্র। চিরকাল আমাদের সঙ্গেই থাকবে।”
তবে অনাগত সন্তানের মৃত্যু হলেও বিশ্বকাপের মঞ্চ ছাড়ছেন না ডাচ স্ট্রাইকার। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়েও তিনি জাতীয় দলের হয়ে কর্তব্য পালন করবেন। ডাচ ফুটবল সংস্থাও গাপকোর মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানাচ্ছে। আসলে গাকপো নিজেও জানেন তিনি দলের জন্য ঠিক কতটা জরুরি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের