Diego Forlan

বিশ্বকাপে গ্রুপের বেড়া টপকাতে ব্যর্থ, হাল ফেরাতে ২০১০-এর নায়ককে কোচ করল দু’বারের চ্যাম্পিয়ন দল

আগে তাঁকে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গেই আগামী মার্চ মাস পর্যন্ত সিনিয়র দলের দায়িত্বও সামলাবেন ওই ফরওয়ার্ড।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:২২

options
link
বিশ্বকাপে গ্রুপের বেড়া টপকাতে ব্যর্থ, হাল ফেরাতে ২০১০-এর নায়ককে কোচ করল দু’বারের চ্যাম্পিয়ন দল
দিয়েগো ফোরলান। ছবি: সংগৃহীত।

এক সময় বিশ্বের প্রথম সারির ফুটবল খেলিয়ে দেশ হিসাবে পরিচিত ছিল উরুগুয়ে। কালক্রমে শক্তি খুইয়ে উরুগুয়ে ফুটবলের এখন দৈন্যদশা। এমন পরিস্থিতি যে চলতি বিশ্বকাপে গ্রুপের বেড়াও টপকাতে পারেনি তাঁরা। এই পরিস্থিতিতে জাতীয় দলকে ঢেলে সাজাতে প্রাক্তন নায়কের উপরই ভরসা রাখছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

Advertisement

বিশ্বকাপের ব্যর্থতার পর পদত্যাগ করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। তাঁর জায়গায় আপাতত দায়িত্ব পাচ্ছেন সে দেশের কিংবদন্তি দিয়েগো ফোরলান (Diego Forlan)। আগে তাঁকে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার সঙ্গেই আগামী মার্চ মাস পর্যন্ত সিনিয়র দলের দায়িত্বও সামলাবেন তিনি। অর্থাৎ একই সঙ্গে নুনোজদের এবং অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন তিনি।

Advertisement

২০১০ বিশ্বকাপে সেরা ফুটবলার ফোরলানকে চার বছর আগেও কোচ করতে চেয়েছিল উরুগুয়ে ফেডারেশন। কিন্তু তখন প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। আপাতত আগামী কয়েক মাস তিনি জাতীয় দলের কোচিং করাবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।

Advertisement

সেই ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই মারাকানা স্টেডিয়ামে ইতিহাস গড়েছিল উরুগুয়ে। ফের ১৯৫০ সালে উরুগুয়ে ফের চ্যাম্পিয়ন হয়। কিন্তু তারপর দীর্ঘ ৭ দশক সেভাবে বিশ্ব ফুটবলে সাড়া ফেলতে পারেনি তারা। শেষবার ২০১০ সালে দিয়েগো ফোরল্যানের টিম উরুগুয়ে সেমিফাইনালে উঠেছিল। সেবারে বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন উরুগুয়ের নায়ক। তাছাড়া ক্লাব কেরিয়ারেও বেশ সফল তিনি। সেই সফল নায়কের উপরই এবার জাতীয় দলের হাল ফেরানোর ভার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.