বিশ্বকাপের (FIFA World Cup 2026) গ্রুপ পর্বের শেষে অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে রাউন্ড অফ ৩২-এ চলে গেল বেলজিয়াম। অন্যদিকে মহানাটকীয় ম্যাচে মহম্মদ সালাহর মিশরের বিরুদ্ধে আটকে গেল ইরান। পেনাল্টি মিস থেকে শেষ মুহূর্তে গোল বাতিল। কী না ছিল সেই ম্যাচে? তার সঙ্গে ছিল মাঠের বাইরের বিতর্ক। দুই দেশের আপত্তি সত্ত্বেও উড়ল সমকামিতার প্রতীক ‘প্রাইড’ পতাকা। এর পাশাপাশি বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর অনেকগুলি ম্যাচের ছবি পরিষ্কার হয়ে গেল।
আরও পড়ুন:
গ্রুপ ‘জি’র পরিস্থিতি এমন ছিল, যেখানে বেলজিয়াম, মিশর ও ইরানের কাছে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ। সিয়াটেলে ৫ মিনিটে মাহমুদ সাবেবের গোলে এগিয়ে যায় মিশর। কিন্তু হাল ছাড়েনি ইরানও। এই বিশ্বকাপে প্রতি মুহূর্তে তাদের বাধার মুখে পড়তে হয়েছে। ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে আমেরিকায় ঢোকার অনুমতি মিলেছে, ম্যাচ শেষের আধঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হয়েছে। তবু তারা বেলজিয়ামকে আটকে দিয়েছে। ১১ মিনিটে পেনাল্টি পায় ইরান। বহু লড়াইয়ের যোদ্ধা মেহেদি তারেমি এগিয়ে আসেন। কিন্তু বাঁদিক ঘেঁষে মারা শট আটকে দেন মিশরের গোলকিপার ঔফা সোবের।
কিন্তু ৩ মিনিট পরেই সমতা ফেরায় ইরান। কঠিন কোণ থেকে রামিন রেজাইন গোল করেন। এরপর আরও নাটক বাকি ছিল। ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট। মুহুর্মুহু আক্রমণে মিশরকে ব্যস্ত করে পেনাল্টি বক্সের মধ্যে বল পান ইরানের খলিলজাদেহ। সঙ্গে সঙ্গে জালে বল জড়িয়ে দেন। গোটা দল তখন উল্লাসে মেতে ওঠে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে রেফারি জানিয়ে দেন, অফসাইডের জন্য গোল বাতিল। হৃদয়ভঙ্গ নিয়ে ১-১ গোলেই থামতে হয় ইরানকে। এর ফলে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ৩২-এ চলে গেল মিশর। সেখানে সালাহদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ পয়েন্ট নিয়ে এখনও ভাগ্য ঝুলে ইরানের। অন্যদিকে এই ড্রয়ের ফলে ‘আই’ গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে চলে গেল সেনেগালও।
AND ANOTHER GOAL FOR #TeamMelli !!!!! 😭😭🎉💚🤍❤️
DOO DOO DOO DOO #IRAN pic.twitter.com/ltj3IxqWWU
— NIAC (@NIACouncil) June 27, 2026
how did Iran not get this goal!?! #wolrdcup26 #iran #egypt pic.twitter.com/lDfkHOxUhn
— Emoney LA (@EMONEYECM) June 27, 2026
এই ম্যাচের আগে আরেকটি বিষয় নিয়েও চর্চা ছিল। এই ম্যাচে দর্শকদের রামধনু পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দিয়েছে ফিফা। আমেরিকাতে সমকামিতা নিয়ে স্বাধীনতা আছে। কিন্তু এতে তীব্র আপত্তি জানায় মিশর ও ইরান। তাদের ফুটবল ফেডারেশনের বক্তব্য, এমন বিষয় তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মেলে না। দুই দেশই ফিফার কাছে প্রাইড অনুষ্ঠান বাতিলের অনুরোধ জানায়। তাতে কর্ণপাত করেনি ফিফা। মিশর ও ইরানের আপত্তি সত্ত্বেও আমেরিকার মাটিতে বহু দর্শক প্রাইড পতাকা নিয়ে মাঠে ঢোকেন।
Fans in Seattle are showing support for the Pride Match during the World Cup matchup between Egypt and Iran 🏳️🌈 pic.twitter.com/PxxgfpIPQc
— The Sporting News (@sportingnews) June 27, 2026
‘জি’ গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম অবশ্য একতরফা ৫-১ গোলে জিতল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। জোড়া গোল লিয়ান্দ্রো ত্রোসার্দের। একটি গোল কেভিন দে’ব্রুইনের। বদলি হিসেবে নেমে গোল করেন রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সালেমেকার্স। ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ শীর্ষে।
‘জি’ গ্রুপের ম্যাচ শেষের পর রাউন্ড অফ ৩২-এর সূচি-
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (২৮ জুন – লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
ব্রাজিল বনাম জাপান (২৯ জুন – হিউস্টন স্টেডিয়াম)
জার্মানি বনাম প্যারাগুয়ে (২৯ জুন – বস্টন স্টেডিয়াম)
নেদারল্যান্ডস বনাম মরক্কো (৩০ জুন – এস্তাদিও মন্টেরে)
আইভরি কোস্ট বনাম নরওয়ে (৩০শে জুন – ডালাস স্টেডিয়াম)
ফ্রান্স বনাম সুইডেন (৩০শে জুন – নিউ জার্সি স্টেডিয়াম)
আমেরিকা বনাম বসনিয়া (৩০ জুন – সান ফ্রান্সিসকো স্টেডিয়াম)
অস্ট্রেলিয়া বনাম মিশর (৩ জুলাই – ডালাস স্টেডিয়াম)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে (৪ জুলাই – মায়ামি স্টেডিয়াম)
*সব ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া! কলেজ স্ট্রিট এবার ‘নো ভেহিকেল জোন’
-
তিনের পাল্টা চার! বিধানসভায় বিল উত্তেজনার মাঝে ‘খেলা ভাঙার খেলা’য় মাতল ‘দুই’ তৃণমূল
-
দাদা সৌরভের টিপসই ব্রহ্মাস্ত্র! ‘দাদাগিরি’র সেটে পা রেখেই কী জানালেন দেব?
-
রাস্তা আটকে একুশের মঞ্চের মাপজোক, দোলা-কুণালদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর
-
জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি