FIFA World Cup 2026

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করেও আয় করবে ফিফা! দাম শুনলে ভিরমি খাবেন

ঐতিহাসিক ফাইনালের স্মৃতি এবার ঘরে রাখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ফাইনালের মাঠের ঘাস ছোট ছোট অংশে কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২০:৫৮

options
link
বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি করেও আয় করবে ফিফা! দাম শুনলে ভিরমি খাবেন
মাঠের ঘাস বিক্রি করেও আয় করবে ফিফা!

নজর এখন ১৯ জুলাইয়ের দিকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রয়েছে বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনাল। মাঠের লড়াইয়ে যে দল জিতবে সেদিন, সে-ই হবে ‘সিকান্দার’। ঐতিহাসিক সেই ম্যাচের স্মৃতি এবার ঘরে রাখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ফাইনালের মাঠের ঘাস বিক্রি করেও আয় করবে ফিফা! কীভাবে?

Advertisement

ফাইনালের মাঠের ঘাস ছোট ছোট অংশে কেটে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফার ঘোষণা, মাঠের একটি টুকরো কিনতে খরচ হবে ৪৫০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪২,৯৮৯ টাকা। তবে ক্রেতারা মাঠের ঠিক কতটা অংশ কিনতে পারবেন, তা জানানো হয়নি। বলা হয়েছে, প্রতিটি টুকরোর মাপ হবে ১৭.৫/১৭.৫/ ১৭.৭। কিন্তু এই মাপ ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে, তা এখনও জানা যায়নি। যা জানতে বহু ফুটবলপ্রেমী ফিফার কাছে প্রশ্ন তুললেও, এখনও পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

Advertisement
The FIFA World Cup 2026 final will be held at MetLife Stadium in New Jersey
মেটলাইফ স্টেডিয়াম। ফাইল ছবি।

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, “২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের একটি খাঁটি টুকরোর মাধ্যমে ফুটবল ইতিহাসের একটি আসল অংশের মালিক হোন। এটি উচ্চমানের অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। প্রতিটি স্মারকে থাকবে ফাইনালের মাঠের একটি আসল খণ্ড, যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আয়োজনের স্মৃতি বহন করবে।” ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরই এই স্মারক ক্রেতাদের কাছে পাঠানোর কাজ শুরু হবে।

Advertisement

তবে বিতরণে থাকছে বড় সীমাবদ্ধতা। আপাতত শুধু আমেরিকা ও ইউরোপের বাসিন্দারাই এই স্মারক কিনতে পারবেন। বিশ্বের অন্য কোনও দেশে এটি পাঠানো হবে না। ফিফার এই সিদ্ধান্ত ঘিরেও ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এনএফএলের নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের নিয়মিত মাঠ মেটলাইফ স্টেডিয়ামে কৃত্রিম টার্ফ থাকলেও বিশ্বকাপের জন্য অস্থায়ীভাবে প্রাকৃতিক ঘাস বসানো হয়েছিল। যার মান নিয়ে একসময় খেলোয়াড় এবং কোচরা তুমুল সমালোচনা করেছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.