যুদ্ধের ময়দানে তো বটেই। ফুটবল বিশ্বকাপের ময়দানেও ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধ’ নিয়ে তরজা তুঙ্গে। এতটাই যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে বসল ইরান ফুটবল টিম।
আরও পড়ুন:
দিন কয়েক আগে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে না ইরান। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাম্প ‘ট্রুথ’ সোশালে লিখে দেন, বিশ্বকাপ খেলতে এলে ইরানকে অভ্যর্থনা জানানো হবে। কিন্তু প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে কোনও রকম নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট লিখে দেন, ‘ইরান প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই বলছি, এই সময়ে বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ওদের পক্ষে।’
যা নিয়ে শুক্রবার আবার ইরান ফুটবল টিমের পক্ষ থেকে পাল্টা দেওয়া হল। বলা হল, ইরান এখনও ফুটবল বিশ্বকাপ খেলতে চায়। আর ইরান খেলবে কি না, সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করার কেউ নন। কারণ, ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত নয়! শুক্রবার ইরান দলের পক্ষ থেকে একটা পোস্ট করে লেখা হয়, ‘বিশ্বকাপ আয়োজন করে ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। তাই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার অধিকার কারও নেই। বরং যারা বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েও অতিথি প্লেয়ারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়া উচিত।’
ইরানের এই বার্তা বিশ্বকাপের আগে বেশ তাৎপর্যপূর্ণ। ইরান সরকার আগেই ঘোষণা করে দিয়েছে, ফুটবল দল বিশ্বকাপে যাবে না। কিন্তু যেভাবে ইরান ফুটবল দলের তরফে ট্রাম্প ইরানকে বাদ দেওয়ার কেউ নয়, বলে পোস্ট করা হল, তাতে প্রশ্ন উঠছে তাহলে কি ইরান বিশ্বকাপে খেলতে চায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার