Neymar

অবশেষে সুখবর! বিশ্বকাপের কোন ম্যাচে মাঠে নামবেন নেইমার? রিপোর্ট ঘিরে স্বস্তি ব্রাজিল শিবিরে

FIFA World Cup 2026: ব্রাজিল মহাতারকাকে নিয়ে উচ্ছ্বাস বিশ্বের সব প্রান্তে। ভারতের কেরলমের কোঝিকোড়ে ২৬ ফুটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাট-আউট বসিয়েছিল পর্তুগাল-ভক্তরা। জবাবে নেইমারের ৩৫ ফুটের কাট-আউট বসিয়েছে ব্রাজিল সমর্থকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:৩৯

options
link
অবশেষে সুখবর! বিশ্বকাপের কোন ম্যাচে মাঠে নামবেন নেইমার? রিপোর্ট ঘিরে স্বস্তি ব্রাজিল শিবিরে
নেইমার। ফাইল ছবি

ব্রাজিল ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই সম্ভবত মাঠে নামতে চলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার (Neymar)। ট্রেনিং না শুরু করলেও মাঠে নামার জায়গায় প্রায় এসে গিয়েছেন নেইমার। যিনি কি না ব্রাজিলের শ্রেষ্ঠ ভরসা। সর্বশেষ এমআরআই করে দেখা গিয়েছে, নেইমারের চোটের উন্নতি হয়েছে।

Advertisement

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নেইমারের বিশ্বকাপে মাঠে নামার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তাদের বক্তব্য, “ইতিমধ্যেই ব্রাজিলিয়ান তারকার স্ক্যান হয়েছে। তাঁর চোটের দ্রুত উন্নতি ঘটেছে এবং মরোক্কোর বিরুদ্ধে খেলার বিষয়টি জোরালো হয়েছে। নেইমারের রিহ্যাব পরিকল্পনা অনুযায়ীই চলছে। তবে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য। আপাতত তিনি কোচিং স্টাফদের পরিকল্পনা অনুযায়ী এগোবেন। পাশাপাশি চিকিৎসা, ফিজিওথেরাপি ও আলাদাভাবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পাওয়ার অনুশীলন চালিয়ে যাবেন। আশা করা হচ্ছে, তিনি দ্রুতই প্রথম একাদশে ফিরবেন।”

Advertisement

তবে আর একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমার কবে ফিট হবেন, তা নিয়ে কোনও এখনও পর্যন্ত তথ্য জানায়নি। ব্রাজিল শিবির সূত্রে প্রথমে জানানো হয়েছিল, ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন। ১৪ জুন এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরোক্কোর বিরুদ্ধে। প্রথম ম্যাচ শক্তিশালী মরোক্কোর বিরুদ্ধে। গ্রুপে সেলেকাওদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি আর স্কটল্যান্ড। সেই ম্যাচেই সম্ভবত খেলবেন নেইমার।

Advertisement

এদিকে ব্রাজিল মহাতারকাকে নিয়ে উচ্ছ্বাস বিশ্বের সব প্রান্তে। ভারতের কেরলমের কোঝিকোড়ে ২৬ ফুটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাট-আউট বসিয়েছিল পর্তুগাল-ভক্তরা। জবাবে নেইমারের ৩৫ ফুটের কাট-আউট বসিয়েছে ব্রাজিল সমর্থকরা। আবার ব্রাজিলের জোয়াও পেসোসা শহরে ২০০ মিটারের একটি রাস্তায় নেইমারের বিরাট ছবি আঁকা হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.