সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দ্রে এসকোবারের স্মৃতি বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়৷ সে দিনেরই ২৪ বছর পূর্তিতে ফের মৃত্যুর হুমকি পেলেন দুই কলম্বিয়ান ফুটবলার৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করার পর দেশের সমর্থকদের থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছেন তাঁরা৷
নকআউটে বিদায়ের কারণে কাঠগড়ায় ম্যাটিউস উর্বি ও কার্লোস বাক্কা৷ একজনের শট গিয়ে ক্রসবারে লাগে৷ অন্যজনের শট আটকে দেন ইংল্যান্ড গোলরক্ষক৷ এরপর আর কলম্বিয়ার ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি৷ হ্যারি কেনরা খানিকটা ভাগ্যের জোরেই পরের রাউন্ডে পৌঁছে যান৷ কিন্তু এই হারের পর দুই ফুটবলারকে কাঠগড়ায় তুলে তীব্র সমালোচনা করা হয়৷ শেষমেশ বলা হয়, “তোমাদের আর দেশে ফেরার দরকার নেই৷ দেশের কেউ তোমাদের চায় না৷” এমনকী মৃত্যুর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ৷
[ বিশ্বকাপ যাবে পেলের দেশে, চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রশংসায় পঞ্চমুখ মারাদোনা ]
১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন কলম্বিয়ারই আন্দ্রে এসকোবার৷ সেই গোলেই সেবার ছিটকে যেতে হয়েছিল কলম্বিয়াকে৷ তবে জীবন দিয়ে সে হারের মূল্য চোকাতে হয়েছিল এসকোবারকে৷ হত্যা করা হয়েছিল তাঁকে৷ ঘটনাচক্রে কলম্বিয়ার ম্যাচের দিনই ছিল সে ঘটনার ২৪ তম বর্ষপূর্তি৷ সেই ঘটনার নজির টেনেই হুমকি দেওয়া হচ্ছে কলম্বিয়ার এই দুই ফুটবলারকেও৷
পুরো ঘটনাই অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা৷ খেলায় হার-জিত থাকে৷ তবে সে কারণে কোনও ফুটবলারকে জীবন দিতে হবে বা শাস্তির মুখে পড়তে হবে, এই পরিস্থিতি কোনওভাবেই বাঞ্ছনীয় নয়৷ এর আগে সৌদি আরবের দুই খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল৷ দক্ষিণ কোরিয়ার ফুটবলারদেরও শাস্তির মুখে পড়ে সেনায় যোগ দিতে হবে বলে জানা গিয়েছিল৷ বিশ্বকাপের অন্ধকার দিকগুলো এগুলোই৷ একদিকে যখন মহাতারকার পতন কিংবা নতুন তারকার জন্ম নিয়ে চর্চা, তখন এই খারাপ দিকগুলোও যেন কোনওভাবেই অস্বীকার করা যায় না৷
[ মেসি বড় না রোনাল্ডো? তর্কের জেরে বিচ্ছেদের পথে দম্পতি ]
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার পর ফের ভূমিকম্প! কাঁপল ফিলিপিন্স, রিখটার স্কেলে মাত্রা ৬.৪!
-
SIR-নিয়ে সুপ্রিম কোর্টে মামলা অধীরের, কী দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের?
-
জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো ‘মানবাধিকার লঙ্ঘন’, পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পরচুলা পরতেন বলেই খুন কেতন? ‘মোটিভ’ নিয়ে নয়া তত্ত্ব, মুখ খুললেন প্রয়াত তরুণের বাবা
-
বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিক্স ওয়ান’, ক্লাসিক ছবি-সহ থাকছে একগুচ্ছ চমক