জালে বল জড়ালেই শরীরে সুতো রাখবেন না, কে এই ‘হট’ নিসু? 

আগে দেখেছেন এই মডেলকে? দেখুন ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০১৮, ১৭:০৪

options
link
জালে বল জড়ালেই শরীরে সুতো রাখবেন না, কে এই ‘হট’ নিসু? 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক শতাব্দী আগেই পাচামামার দেশ লুট করেছিল স্প্যানিশ হিদালগো-রা। ইনকা সুন্দরী ও সোনায় মোড়া নগরীর স্বপ্নে বুঁদ ছিল প্রত্যেক ইউরোপিয় নাবিক। হ্যাঁ, কথা হচ্ছে আমেরিকা মহাদেশের দেশ পেরুকে নিয়ে। চলতি বিশ্বকাপে খেতাবের দৌড়ে রয়েছে দেশটি। তবে যত না পেরু দল নিয়ে আলোচনা হচ্ছে, তার থেকে বেশি আলোড়ন ফেলে দিয়েছেন দলের এক সুন্দরী সমর্থক নিসু কাউটি। ওই উদ্দাম যৌবনা যুবতীর ঘোষণা, দল গোল করলে মাঠেই প্রকাশ্যে নিজের স্তনযুগল উন্মুক্ত করে দেবেন তিনি।

Advertisement

[ফুটবল জোয়ারেও ভাটা বিয়ারে, রাশিয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের]

Advertisement

আজ, মানে বৃহস্পতিবার ফ্রান্সের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে চলেছে পেরু। হারলে খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে পারে দল। এর আগেও বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-০ গোলে ডেনমার্কের কাছে হেরে যায় পেরু। ফলে অনেককেই নিরাশ করে নিজের ‘সম্পদ’ প্রদর্শিত করতে পারেননি ইনকার দেশের সুন্দরী। দল হেরে যাওয়ার যেমন দুঃখিত নিসু, তেমনই এহেন সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ অনুরাগীরাও। আজ ভাগ্য বিপর্যয় ঘটলে আর বক্ষ প্রদর্শনের সুযোগ নাও পেতে পারেন পেরু দলের ‘গার্লফ্রেন্ড’।

Advertisement

উল্লেখ্য, চিলিতে অনুষ্ঠিত গত কোপা আমেরিকায় তৃতীয় স্থান দখল করে পেরু। তখনই রূপের রং ছড়িয়ে আত্মপ্রকাশ করেন নিসু। উদ্দাম যৌবন ও সাহসী পদক্ষেপে মুহূর্তে চলে আসেন শিরোনামে । ক্রমশই বাড়তে থাকে তাঁর অনুরাগীর সংখ্যা। তাই রুশ বিশ্বকাপে আরও কয়েকটা ম্যাচ খেলুক পেরু এমনটাই চাইছেন অনেকেই।

বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে ভেনেজুয়েলা-পেরু ম্যাচের পর নগ্ন ছবি পোস্ট করেন এই লাস্যময়ী। সব মিলিয়ে হাজার ক্যামেরার নিশানায় আজ থাকবেন নিসু। মাঠে দুরন্ত আবেগ ও উচ্ছাসের মধ্যে খানিকটা যৌনতার মিশেলে জমে উঠতে চলেছে এদিনের ম্যাচ বলেই মনে করছে অনেকে। যদিও মহিলাদের পণ্য করা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে নিসুর এই কাণ্ড। তবুও বিতর্ক, বিবাদ সব আপতত ভুলিয়ে লাস্যময়ী নিসুতেই মেতেছেন ফুটবলপ্রেমীরা।

[ফুটবল জ্বরে কাঁপছেন নবদম্পতি, বিয়ের থিমে তাই বিশ্বকাপ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.