সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রাখলেন ব্লু টাইগ্রেসরা। রবিবার থাইল্যান্ডের চিয়াং মাই স্টেডিয়ামের ৭০০তম বার্ষিকীতে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন ভারতের মেয়েরা।
তিমুরের বিপক্ষে জোড়া গোল করেন মনীষা কল্যাণ। আরও দু’টি গোল যথাক্রমে অঞ্জু তামাং এবং লিডা কমের। ম্যাচ জিতে মনীষা বলেন, “আমি খুব খুশি কারণ আমরা ৩ পয়েন্ট পেয়েছি। পরবর্তী ম্যাচের আগে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।” এই জয়ের মাধ্যমে, ব্লু টাইগ্রেসরা দু’টি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে শীর্ষে উঠে এসেছে। ভারতের পর রয়েছে ইরাক। সম সংখ্যক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪।
ভারতের পরবর্তী ম্যাচ ২ জুলাই ইরাক এবং ৫ জুলাই থাইল্যান্ডের বিপক্ষে। বাছাইপর্ব শেষে কেবল গ্রুপ বিজয়ীরাই আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
উল্লেখ্য, ভারত ৮ বার এএফসি মহিলা এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই ম্যাচের আগে ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রী বলেছিলেন, “তিমুর লেস্তে মঙ্গোলিয়ার থেকে অনেক বেশি সংগঠিত। আমার মতে ইরাকের চেয়েও ওদের রক্ষণ বেশি ভালো। ওরা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। ওদের গতিও বেশ ভালো।” যদিও রোববারের খেলায় সেভাবে মেলে ধরতে পারেননি বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫৮ নম্বরে থাকা তিমুর লেস্তের ফুটবলাররা।
✌️ in 2️⃣ for the #BlueTigresses at the #WAC2026 Qualifiers 💪#INDTLS #IndianFootball pic.twitter.com/dah95u83nG
— Indian Football Team (@IndianFootball) June 29, 2025
সর্বশেষ খবর
-
‘সব সিদ্ধান্তই ও নিত’, চুরি বিতর্কের মধ্যেই রাম মন্দির নিয়ে কাকে নিশানা চম্পত রাইয়ের?
-
অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে AI! ‘নেট’ পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কী বলছে শিক্ষামন্ত্রক?
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা!
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!