সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোহায় ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (CAFA) মধ্যে। যে চুক্তি সম্পন্ন হল, তার প্রভাব সুদূরপ্রসারী হতেই পারে।
সর্বভারতীয় ফুটবল সংস্থা ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে মৌ চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ভারতের সমস্ত বয়সভিত্তিক দল (পুরুষ ও মহিলা) সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভারতের বিভিন্ন বয়সের দল আমন্ত্রণের মাধ্যমে খেলতেই পারে মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে।
[আরও পড়ুন: ICC World Cup 2023: মাঠে পড়ে গিয়ে মাথায় চোট! ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল]
আফগানিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য দেশ। এর সদর দপ্তর দুশানবেতে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ”সিএএফএ-র সঙ্গে গাঁটছড়ার পরে আমাদের বিভিন্ন বয়সভিত্তিক দল প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মধ্যপ্রাচ্যের প্রতিযোগিতায় অংশ নিতে চাই, আমাদের এই আবেদনে সাড়া দেওয়ার জন্য সিএএফএ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।”
[আরও পড়ুন: ‘ক্রিকেটার হওয়ার পিছনে ওয়াংখেড়ের অবদান অনেক’, ঘরের মাঠে নামার আগে বলছেন রোহিত]
সর্বশেষ খবর
-
পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?
-
দু’দশক পর ছাত্র পরিষদের অনুষ্ঠান কংগ্রেসের, হেভিওয়েট নয়, গুরুত্ব আদি নেতাদের
-
‘আপনাদের ভালোবাসাই আমাকে…’, নেপাল থেকে কলকাতায় ফিরে কী জানালেন ‘বিধ্বস্ত’ খরাজ?
-
সিদ্ধিবিনায়কে পুজো মনামীর, এবার ‘বিগ বসে’ এন্ট্রি? মেগা রিয়ালিটি শোয়ে একাধিক ইনফ্লুয়েন্সর!
-
‘গোটা লাইব্রেরি বানিয়ে দিতে পারি’, বিধানসভার বই ‘চুরি’ ইস্যুতে ফুঁসে উঠলেন মমতা