আগামী ৩ অক্টোবর শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত। বুধবার ভারত সফরের দল ঘোষণা করে দিলেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলাত্তি। যে দলে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক-সহ সমস্ত মহাতারকা।
আরও পড়ুন:
খালিদ জামিলের টিমের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির যে টিম ঘোষণা করেছে ব্রাজিল, তা রীতিমতো রত্নখচিত। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রাখা হয়েছে রাফিনহা, এস্তেভাও উইলিয়ান, এনড্রিক, জোয়াও পেদ্রোর মতো মহাতারকাকে। মিডফিল্ডারদের মধ্যে খেলতে দেখা যাবে ব্রুমো গিমারেস, আন্দ্রে স্যান্টোস, ডগলাসদের। ডিফেন্সে আবার থাকবেন প্যারিস সাঁ জাঁ-র অধিনায়ক মারকুইনহোস, আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাঘেলাসরা। তবে গোলকিপারদের মধ্যে উল্লেখযোগ্য অনুপস্থিত অ্যালিসন বেকার।
গত বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি ব্রাজিলের। রাউন্ড অফ সিক্সটিন ম্যাচের আর্লিং হালান্ডের নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তারা। যার পর দলের খোলনলচে বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ব্রাজিল কোচ আন্সেলোত্তি। ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের উদ্দেশে দল গড়ছে ব্রাজিল। ভারতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় দু’টো ফ্রেন্ডলি খেলবে সেলেকাওরা। যা নিয়ে ডন কার্লো বলেছেন, “তিনটে ফ্রেন্ডলিই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ, সামনে কোপা আমেরিকা রয়েছে। ২০৩০ বিশ্বকাপ রয়েছে। দল হিসেবে কোথায় দাঁড়িয়ে আমরা, দেখে নিতে হবে।”
ভারতের বিরুদ্ধে ব্রাজিল দল:
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিস্কো, ওটাভিও
ডিফেন্ডার: আর্থার দিয়াজ, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল ম্যাগালাস, জাইর, মারকুইনহোস, ম্যাথুজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে স্যান্টোস, ব্রেনো বিডন, ব্রুনো গিমারেস, ড্যানিলো স্যান্টোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বনটেম্পো
ফরওয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে