India vs Brazil

‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা আন্সেলোত্তির

যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে যে লড়াকু মনোভাব ভারতের ফুটবলাররা দেখালেন, সেটা সত্যিই প্রশংসনীয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০২৬, ১৫:৪৫

options
link
‘ভারতের ফ্যান হয়ে গেছি’, ম্যাচ শেষে বললেন ব্রাজিল তারকা, খালিদের প্রশংসা আন্সেলোত্তির
শনিবার যুবভারতীতে ব্রাজিলের জয়। ফাইল ছবি।

দু’দেশের দক্ষতা, গতি, ফুটবলীয় শক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক। তবু শনিবার সন্ধ্যায় যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে যে লড়াকু মনোভাব ভারতের (India) ফুটবলাররা দেখালেন, সেটা সত্যিই প্রশংসনীয়। ওই পারফরম্যান্সের পর ভারতীয় ফুটবল মহলে তো বটেই ব্রাজিলের তারকারাও ভারতের প্রশংসা করছেন। যেমনটা করে গেলেন ব্রাজিলের আর্সেনাল তারকা ব্রুনো গুইমারেস।

Advertisement

শনিবার ব্লু টাইগার্সের বিরুদ্ধে বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন ব্রুনো গুইমারেস। সার্বিকভাবে নিজের পারফরম্যান্সে যেমন তিনি খুশি, তেমনই ভারতের খেলা দেখেও ভালো লেগেছে তাঁর। ম্যাচ শেষে বলছিলেন, “একটা ভালো ম্যাচ খেললাম। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল এটা ঠিক। তবে সার্বিকভাবে খারাপ ছিল না ম্যাচটা।” ভারত কেমন খেলল? ব্রাজিলের তারকা বলছেন, “ভারতের খেলা আমার ভালো লেগেছে। আপনারা একটা নতুন ফ্যান (নিজের দিকে ইশারা করে) পেয়ে গেলেন।” ভারতের বিরুদ্ধে খেলার পরই সোজা লন্ডন যাবেন ব্রুনো। নিজের ক্লাব আর্সেনালের অনুশীলনে যোগ দেবেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক ব্রুনো নন, ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তিও ভারতের প্রশংসা করে গিয়েছেন। বিশেষ করে খালিদ জামিলের ছক তাঁর মনে ধরেছে। ম্যাচ শেষে খালিদ জানান, ম্যাচ শেষে কার্লো তাঁর ছেলেদের প্রশংসা করে বলেছেন যোগাযোগ রাখতে। খালিদ আরও বলেন, “আন্সেলোত্তি ম্যাচের পর বলেন খুব ভালো খেলেছো।”

Advertisement

সাংবাদিক সম্মেলনেও আলাদা করে ভারতের কথা বলেন ব্রাজিল কোচ। অ্যান্সেলোত্তির কথায়, “আমরা এখানে এসে খুশি। যাঁরা ব্রাজিল ও ফুটবলকে ভালোবাসেন, তাঁদের সামনে নিজেদের সেরাটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তাঁরা রাতটা উপভোগ করেছেন।” ভারতীয় দলের খেলার প্রশংসা করে তাঁর মন্তব্য, “ওদের রক্ষণ সংগঠিত ছিল। প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। গোল করা আমাদের জন্য সহজ ছিল না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.