ISL

২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?

আইএসএলের টেলিকাস্ট পার্টনার নিয়ে ‘বিড’ থেকে ‘ফ্যানকোড’ ছাড়া কোনও সংস্থারই আগ্রহ দেখা যায়নি।

দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১২:০০

options
link
২৫ কোটির চুক্তি না পেলে টিভিতে সম্প্রচার নয়, কোথায় আইএসএল দেখাতে চায় ক্লাবগুলি?
আইএসএল ট্রফি। ফাইল ছবি

ব্রাজিল ম্যাচের জন্য সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া আইএসএল আপাতত ঠিক হয়েছে হবে অক্টোবরে। এই তথ্য আর নতুন নয়। যেটা নতুন তথ্য সেটা হল, আইএসএল ক্লাবগুলি নিজেদের মধ্যে আলোচনায় বসে ঠিক করেছে, ১০ অক্টোবর থেকে শুরু করবে ১৩ দলীয় আইএসএল। তবে কোনও টিভি চ্যানেলের টেলিকাস্ট রাইটস থেকে ২০-২৫ কোটি টাকার চুক্তি না পেলে আইএসএলের ক্লাবগুলি ঠিক করে ফেলেছে, এই মরশুমের আইএসএলের সম্প্রচার কোনও টিভি চ্যানেলকে না দিয়ে আইএসএলের আলাদা ‘ইউটিউব চ্যানেল’ করে সেখান থেকেই আইএসএলের সব ম্যাচের সম্প্রচার হবে। তবে কম টাকার ভিত্তিতে কোনও টিভি চ্যানেলকে সম্প্রচারের দায়িত্ব না দিয়ে কেন ইউটিউব চ্যানেল থেকে ম্যাচ সম্প্রচার হবে, তা নিয়েও ক্লাবগুলির নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে।

Advertisement

এই মরশুমের আইএসএলের টেলিকাস্ট পার্টনার নিয়ে ‘বিড’ থেকে ‘ফ্যানকোড’ ছাড়া কোনও সংস্থারই আগ্রহ দেখা যায়নি। আগ্রহ দেখালেও ফ্যানকোড কোনও অর্থ দিতে রজি নয়। শুধুই প্রোডাকশন পার্ট দেখবে। তবে আইএসএল সম্প্রচার নিয়ে বেশ কিছু টিভি চ্যানেলের সঙ্গেও পাশাপাশি কথা চালাচ্ছেন আইএসএল ক্লাবকর্তারা। তাতে হয়তো ১০-১৫ কোটি টাকায় চুক্তির কিছু প্রস্তাব পাওয়া যাচ্ছে। কিন্তু এত কম টাকায় কোনও টিভি চ্যানেলের সঙ্গে আইএসএল সম্প্রচার নিয়ে চুক্তি করতে চাইছে না ক্লাবগুলি। অন্তত ২০-২৫ কোটি টাকা পেলে তাহলেই একমাত্র কোনও টিভি চ্যানেলকে সম্প্রচার রাইটস দেওয়া হবে। নাহলে ইউটিউব চ্যানেল।

Advertisement

ইউটিউব চ্যানেলে ম্যাচ দেখানো নিয়ে ক্লাবগুলির আগ্রহর অন্যতম কারণ হল, ক্লাবরা এই মরশুমে দেখতে চাইছে, আইএসএলের ম্যাচ দেখা নিয়ে কত ‘ভিউয়ার’ হয়। কারণ, টিভি চ্যানেলগুলির সঙ্গে আলোচনার সময় ক্লাবগুলি কিছুতেই রেকর্ড বাবদ দেখাতে পারছে না আইএসএলে ঠিক কত ‘ভিউয়ার’ আছে। অন্ততপক্ষে ক্লাবগুলি এটা এতক্ষণে বুঝে গিয়েছে, গত মরশুমের মতো এই মরশুমেও কোনওমতে আইএসএলটা হবে। যতক্ষণে না ডিসেম্বরের মধ্যে ফেডারেশনের নির্বাচন হয়ে নতুন কমিটি আসবে, ততক্ষণ দেশের এক নম্বর লিগ ঠিক পথে পেশাদারী পথে পরিচালিত হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। ফলে পরের মরশুমে কীভাবে আইএসএলের সম্প্রচার রাইটস বিক্রি করা হবে, এই মরশুমের আইএসএল থেকে সেই ডেটা সংগ্রহ করে নিতে চাইছে ক্লাবগুলি। তবে ঠিক হয়েছে, ইউটিউব চ্যানেল থেকে ম্যাচ সম্প্রচার হলেও তা কোনওমতেই ফেডারেশনের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হবে না।

Advertisement

ক্লাবরা এই মরশুমে দেখতে চাইছে, আইএসএলের ম্যাচ দেখা নিয়ে কত ‘ভিউয়ার’ হয়। কারণ, টিভি চ্যানেলগুলির সঙ্গে আলোচনার সময় ক্লাবগুলি কিছুতেই রেকর্ড বাবদ দেখাতে পারছে না আইএসএলে ঠিক কত ‘ভিউয়ার’ আছে।

ক্লাবরা ঠিক করেছে, আইএসএলের নিজস্ব ইউটিউব চ্যানেল খোলা হবে। সেখান থেকেই ম্যাচগুলি সম্প্রচার হবে। ফলে ম্যাচ দেখিয়ে ইউটিউব চ্যানেল থেকে যে আয় হবে, তা ক্লাবগুলির মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক হয়েছে, এর পাশাপাশি ক্লাবগুলি নিয়মিত এই ইউটিউব চ্যানেলে তাদের আপডেট দেবে। প্র্যাকটিস আপলোড করবে এমনকী কোচ-ফুটবলারদের বক্তব্যও থাকবে। ফলে ক্লাবগুলির যেরকম প্রমোশন হবে, সেরকম ইউটিউব চ্যানেল থেকে ভাল আয়ও হবে। এই কারণেই কম টাকায় কোনও টিভি চ্যানেলের সঙ্গে ম্যাচ দেখানোর চুক্তি না করে ১০ অক্টোবরে ইউটিউব চ্যানেলেই আইএসএল ম্যাচগুলি সম্প্রচার করতে চাইছে ক্লাবগুলি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.