ডুরান্ড ফাইনালে মহারণ
Durand Cup Final

ডুরান্ডে খেতাবি ডার্বি, বড় ম্যাচ জিতে কতবার ট্রফি ঘরে তুলেছে ইস্ট-মোহন?

এই ডুরান্ড কাপ ফাইনালের ডার্বিতে দুই প্রধানের রেকর্ড একেবারে সেয়ানে সেয়ানে। ডুরান্ড ফাইনালে ১২ বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:০৮

options
link
ডুরান্ডে খেতাবি ডার্বি, বড় ম্যাচ জিতে কতবার ট্রফি ঘরে তুলেছে ইস্ট-মোহন?
রবিবার ১৩তম ডার্বি হবে ডুরান্ড ফাইনালে।

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। কলকাতার এই একটা ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। দুই প্রধান রবিবার আবারও মুখোমুখি হবে, আরও একটা খেতাব জয়ের লক্ষ্যে। মজার বিষয় হল, এই ডুরান্ড কাপ ফাইনালের ডার্বিতে দুই প্রধানের রেকর্ড একেবারে সেয়ানে সেয়ানে। ডুরান্ড ফাইনালে ১২ বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি জিতে সমসংখ্যক ট্রফি রয়েছে দুই দলের কাছেই।

Advertisement

রবিবার ১৩তম ডার্বি হবে ডুরান্ড ফাইনালে (Durand Cup Final)। শুরুটা হয়েছিল ১৯৬০ সাল থেকে। সেবার দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই প্রধান। ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি হয়নি। পরের দিন রিপ্লেতে নামে দুই দল। সেদিনও ম্যাচ অমীমাংসিত। ফলে ইস্টবেঙ্গল-মোহনবাগানক যুগ্মজয়ী ঘোষণা করা হয়। একই ঘটনা ঘটেছি ১২ বছর পরেও। ১৯৮২ সালের ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামে দুই প্রধান। সেবারও নির্ধারিত দিনের পর রিপ্লে অমীমাংসিত থাকে। শেষ পর্যন্ত যুগ্মজয়ী হয় দুই দল।

Advertisement

ফাইনালে ডার্বি জয়ের নিরিখে দুই প্রধান একেবারে এক সারিতে দাঁড়িয়ে। এখনও পর্যন্ত ডুরান্ড ফাইনালে হওয়া ১০টি ডার্বির ফলাফল হয়েছে। তারমধ্যে পাঁচটি জিতেছে ইস্টবেঙ্গল, পাঁচটি ম্যাচ জিতেছে মোহনবাগান। ১৯৬৪ সালে প্রথমবার লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে ডুরান্ড জয়ের স্বাদ পেয়েছিল সবুজ-মেরুন। প্রথমবার ডার্বি জিতে ইস্টবেঙ্গলের ডুরান্ড জয় ১৯৭০ সালে। শেষবার ডুরান্ড ফাইনালে ডার্বি হয়েছিল ২০২৩ সালে। দিমিত্রি পেত্রাতোসের গোলে সেই ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে মোহনবাগান। চলতি ডুরান্ডের প্রথম ম্যাচেও দুই প্রধান মুখোমুখি হয়। ওই ম্যাচও ১-০ জিতে যায় মোহনবাগান। ডুরান্ড কাপের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দু’টি করে ম্যাচ জিতেছে দুই প্রধান। বাতিল হয় একটি ম্যাচ। 

Advertisement

একনজরে ডুরান্ড ফাইনালে ডার্বির পরিসংখ্যান:

ডুরান্ড ফাইনালে ১২ বার মুখোমুখি ইস্ট-মোহন
১৯৬০ যুগ্মজয়ী
১৯৬৪ মোহনবাগান (২-০)
১৯৭০ ইস্টবেঙ্গল (২-০)
১৯৭২ ইস্টবেঙ্গল (১-০)
১৯৭৮ ইস্টবেঙ্গল (৩-০)
১৯৮২ যুগ্মজয়ী
১৯৮৪ মোহনবাগান (১-০)
১৯৮৬ মোহনবাগান (১-০)
১৯৮৯ ইস্টবেঙ্গল (৩-১) পেনাল্টিতে
১৯৯৪ মোহনবাগান (১-০)
২০০৪ ইস্টবেঙ্গল (২-১)
২০২৩ মোহনবাগান (১-০)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.