গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইনভেস্টর সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। ৪ বছরের সম্পর্ক শেষ করেছে ইমামি। এখনও নতুন ইনভেস্টর জোগাড় করে উঠতে পারেনি লাল-হলুদ বাহিনী। তবে ডুরান্ড কাপ ফাইনালের আগে সুখবর। সব ঠিকঠাক থাকলে রবিবার ফাইনালের ডার্বিতে ইমামি থাকছে আনোয়ার-রশিদদের জার্সিতে।
আরও পড়ুন:
তবে ইনভেস্টর নয়, এই মরশুমে স্পনসর হিসেবে থাকবে ইমামি। যেটার শুরু হতে পারে ডুরান্ড ফাইনাল থেকেই। যা নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ক্লাবের দুঃসময়ে ইমামি সঙ্গে ছিল। আগামী সময়ে স্পনসর হিসেবেও ইমামি ক্লাবের পাশে থাকবে। সব ঠিকমতো চললে ফাইনালে লাল-হলুদ জার্সিতে ইমামির নাম থাকবে।
২০২২-এ ইমামির ইনভেস্টর হিসেবে ইস্টবেঙ্গলে পথচলা শুরু হয়। তার আগে পর্যন্ত আইএসএলে সেভাবে দাগ কাটতে পারেনি লাল-হলুদ বাহিনী। তবে ইমামির আগমনের পর ধীরে ধীরে দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে। গত মরশুমে তার ফলও পেয়েছে। ২২ বছর পর দেশের সেরা হয়েছে ইস্টবেঙ্গল। তখন অবশ্য আশা করা গিয়েছিল যে, আগামী মরশুমে লাল-হলুদের সঙ্গেই থাকবে ইমামি। চ্যাম্পিয়ন হওয়ার মঞ্চেও ছিলেন আদিত্য আগরওয়ালরা। ইমামির দায়বদ্ধতায় বহুবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবব্রত সরকাররা।
কিন্তু ভারতীয় ফুটবলের রোডম্যাপের অভাবের কারণ দেখিয়ে হাত তুলে নেয় ইমামি। প্রবল আর্থিক দায়ভার এবং ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কারণে ইমামি নতুন মরশুমে আর প্রধান বিনিয়োগকারী হিসাবে থাকতে আগ্রহী নয়। এর মাঝে একাধিক ইনভেস্টর নিয়ে গুঞ্জন ছড়ায়। চর্চায় ছিল আমুলের নামও। সেটা অবশ্য হয়নি। তবে আর্থিক সমস্যার মধ্যেও দল গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার ডুরান্ড ফাইনালের আগে স্পনসর হিসেবে যুক্ত হল ইমামি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবিভিপি-র বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত! যাদবপুর-মেদিনীপুর কলেজে অশান্তিতে কী বললেন শমীক?
-
প্লাবিত মেদিনীপুরে জলযাতনা, বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ
-
যাদবপুরের আদলে এবার প্রেসিডেন্সিতেও অশান্তির ছক! গেটের কাছে এবিভিপি-এসএফআই সংঘর্ষ
-
ফেলো কড়ি, নাও লাইসেন্স, নিউ মার্কেটে ওড়ে হাওয়ালার টাকা! ‘শিখা’র আগুনে আলোয় ‘অন্ধকার জগৎ’
-
তারেক বরণের মহড়া বাতিল রাষ্ট্রপতি ভবনের, প্রশ্নের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর