নতুন মরশুম শুরুর আগে আর্লিং হালান্ডের মুকুটে নতুন পালক। একটা-দু’টো নয়। চারটে কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল নরওয়ে ও ম্যাঞ্চেস্টার সিটির তারকার। বিশ্বকাপ মাতিয়ে রেখেছিলেন হালান্ড। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে তরুণ স্ট্রাইকারের হাতে স্বীকৃতি তুলে দেওয়ার কথা জানিয়েছে।
আরও পড়ুন:
হালান্ডের প্রথম কৃতিত্ব হল- সবচেয়ে কম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করে মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২২-২৩ মরশুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ইংলিশ ফুটবলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন নরওয়ে তারকা।
দ্বিতীয় কৃতিত্ব- প্রিমিয়ার লিগে অভিষেক মরশুমে সর্বাধিক গোলের রেকর্ডের জন্যও গিনেসের স্বীকৃতি পেয়েছেন হালান্ড। ২০২২-২৩ মরশুমে ৩৮টি প্রিমিয়ার লিগের ম্যাচে ৩৬ গোল করে এক মরশুমে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।
তৃতীয় কৃতিত্ব- এবার আর প্রিমিয়ার লিগ নয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ কীর্তির জন্য হালান্ডের নাম গিনেস বুকে উঠেছে। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে পাঁচ গোল করেছিলেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোল করা মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখালেন তিনি। এর আগে এই কৃতিত্ব রয়েছে লিওনেল মেসি ও লুইস আদ্রিয়ানোর।
চতুর্থ কৃতিত্ব- এই স্বীকৃতিটি এসেছে আন্তর্জাতিক ফুটবল থেকে। উয়েফা নেশনস লিগে ১৯ গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত তাঁর করা গোলগুলো এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগে সাজবে কলকাতা, রাস্তা রং নিয়ে দোটানায় ইঞ্জিনিয়ারাই!
-
‘আমার তো ১৪,১০০ কোটি উদ্ধার হয়েছে’, সুভাষ চন্দ্রের পথে ঋণ মকুব চাইছেন মালিয়াও!
-
পুজোর প্রসাদ তৈরিতেও চাই লাইসেন্স, চলবে না ভেজাল, উৎসবের আগে বড় ঘোষণা
-
ভারত-চিনকেও উদ্ধারকাজে ‘না’ নেপালের, ৫০০ মৃত্যুর পরও কেন বিদেশি সাহায্যে আপত্তি কাঠমান্ডুর?
-
রূপটানে হলুদ চিরন্তন, এই ৩ উপায়ে পুজোর আগেই হয়ে উঠুন উজ্জ্বল ত্বকের অধিকারী