ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিয়ে। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রড্রিগেজকে পর্তুগালের একটি চার্চে বিয়ে করবেন কিংবদন্তি ফুটবলার। এই জল্পনা নিয়ে বিরাট হইচই নেটপাড়ায়। জল্পনা এতটাই জোরালো ছিল যে, ‘বিয়ের দিন’ মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথিড্রালের সামনে ২ হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। হাজির ছিলেন অনেক সাংবাদিকও। ভুল ভাঙল অনেকক্ষণ পর।
আরও পড়ুন:
পর্তুগিজ সংবাদমাধ্যম থেকেই রটেছিল ১ আগস্ট রোনাল্ডো-জর্জিনার বিয়ে। অনেক তারকা আসবেন অতিথি হয়ে। এমনকী ‘নিমন্ত্রণপত্র’ও ভাইরাল হয়ে যায়। ওইদিন ফুনশালের চার্চের বাইরে সকাল থেকেই লোক জড়ো হতে থাকেন। ভিড় বাড়তে থাকে সাংবাদিক ও সমর্থকদের। কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে। রোনাল্ডো নয়। এতক্ষণ হাপিত্যেশ করার পর বুঝতে পারেন, ক্যাথেড্রালে বিয়ে করতে আসা জুটি রোনাল্ডো-জর্জিনা নন। বরং মাদেইরারই পর্তুগিজ দম্পতি ফাবিও রামোস ও ফাতিমা নিকোল। তাঁরা বর্তমানে ফ্রান্সে বসবাস করেন।
তা বলে হাজির জনতা নিরুৎসাহ হননি। বরং বিয়ের পোশাকে ক্যাথেড্রালে প্রবেশের সময় ফাতিমাকে ঘিরে ধরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড় ঠেলে কোনও মতে ভেতরে ঢুকতে হয় নববধূকে। সেই সময় অতিথিদের অনেকে চিৎকার করে বলতে থাকেন, ‘এটা জর্জিনা নন’। তাতেও অনেকে মোবাইলে ছবি তুলতে থাকেন। পুরো ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর সেটা পৌঁছে যায় খোদ রোনাল্ডোর কাছেও। তিনি ওই ভিডিওর কমেন্টে চারটি হাসির ইমোজি দিয়ে যান।
📌 Ronaldo fans swarmed the wrong bride, mistaking her for Georgina Rodriguez
The actual couple – locals Fábio Ramos and Fátima Nicole Cunha – were caught in a media frenzy sparked by rumors of Ronaldo’s August 8 wedding on the island. The footballer responded with laughing… pic.twitter.com/22i5kY79ES
— Context 360 (@NewsContext360) August 9, 2026
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা। পর্তুগিজ মহাতারকা তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখানেই দু’জনের পরিচয়, তারপর প্রেম। রোনাল্ডো যে জর্জিনাকে বিয়ে করার কথা ভাবছেন, সেটা বছর খানেক আগেই স্পষ্ট হয়ে যায়। বিশ্বকাপের পর থেকেই সেই জল্পনা গতি পেতে থাকে। তবে রোনাল্ডোর বোন আগেই জানিয়ে দিয়েছিলেন, আপাতত দাদার বিয়ে হচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’