Neymar FIFA World Cup 2026

বিশ্বকাপে বিরাট ধাক্কা ব্রাজিলের, ছিটকে গেলেন পাকেতা, এবার দরজা খুলবে নেইমারের?

জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে হাফটাইমের ঠিক আগে আগে বাঁ-পায়ের পেশিতে চোট পান পাকেতা। হাফ টাইমে তাঁকে দেখা যায় সতীর্থদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:৫২

options
link
বিশ্বকাপে বিরাট ধাক্কা ব্রাজিলের, ছিটকে গেলেন পাকেতা, এবার দরজা খুলবে নেইমারের?
পাকেতার চোট। নেইমার কি সুযোগ পাবেন?

বিশ্বকাপে (FIFA World Cup 2026) বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের জন্য সম্ভবত গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন মিডফিল্ডার লুকাস পাকেতা। ব্রাজিল শিবির সূত্রে খবর, জাপান ম্যাচে যে চোট পাকেতা পেয়েছিলেন সেটা বেশ গুরুতর। পরের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে তো বটেই, সম্ভবত গোটা বিশ্বকাপেই তাঁকে পাওয়া যাবে না।

Advertisement

জাপানের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে হাফটাইমের ঠিক আগে আগে বাঁ-পায়ের পেশিতে চোট পান পাকেতা। হাফ টাইমে তাঁকে দেখা যায় সতীর্থদের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে। দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর বাঁ পায়ের ঊরুর পিছন দিকের পেশিতে চোট রয়েছে। আপাতত ব্রাজিলের মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রাখছে। ব্রাজিল শিবির সরকারিভাবে এখনই বলছে না যে পাকেতা গোটা টুর্নামেন্টে নেই। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ব্রাজিলের ওই মিডফিল্ডারের আর এবারের টুর্নামেন্টে নামার সম্ভাবনা কম। এমনকী ব্রাজিল ফাইনালে উঠলেও না।

Advertisement
FIFA World Cup 2026: Neymar may get his chance as Paqueta is ruled out with an injury
পাকেতার চোট। ফাইল ছবি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো বলছে, পাকেতা বিশ্বকাপে আর নামতে পারবেন না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তিনি হয়তো প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খেলতে পারবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা ভাবা হয়েছিল, চোট তার চেয়েও গুরুতর। ফলে এবারের বিশ্বকাপ অভিযান তাঁর জন্য শেষ। পাকেতা ব্রাজিলের এই দলের জন্য, অ্যান্সেলোত্তির ছকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তিনি আক্রমণভাগ থেকেই বিপক্ষের কাছে বল কাড়ার চেষ্টা করেন। বিপক্ষের ডিফেন্সিভ থার্ডে অনেক বেশি প্রেসিং ফুটবল খেলেন। সেই কাজটা ব্রাজিলের অন্য কেউ করতে পারেন না।

Advertisement

এখন প্রশ্ন হল, পাকেতা ছিটকে যাওয়ায় কি ব্রাজিলের প্রথম একাদশের দরজা খুলবে নেইমারের (Neymar) জন্য? এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগের ম্যাচগুলিতে পাকেতার পরিবর্ত হিসাবে ডানিলো সান্তোসকে খেলিয়েছেন ডন কার্লে। তিনিও খানিকটা পাকেতার মতো ফুটবল খেলেন। তবে অ্যান্সেলোত্তি যদি আরও একটু আক্রমণাত্মক খেলার কথা ভাবেন, তাহলে তিনি নেইমারকেও সুযোগ দিতে পারেন। নেইমার এই বিশ্বকাপে মোটে মিনিট ১৫ খেলেছেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.