FIFA World Cup 2026

‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার

ঘানার ওই ওঝা বেশ পরিচিত। বিশ্বকাপে তাঁর কথা ফলে যাওয়ার বেশ ভালোই উদাহরণ রয়েছে। মেসিদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে? নীল-সাদা ভক্তকুলের মধ্যে রীতিমতো আতঙ্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ২১:২৪

options
link
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
নানা কোয়াকু বনসাম নামে ঘানার এই বিখ্যাত ওঝা একের পর এক বিস্ফোরক দাবি করেছেন।

বিশ্বকাপের (FIFA World Cup 2026) ধারেকাছে না থেকেও মেগা টুর্নামেন্টে চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। নানা কোয়াকু বনসাম নামে ঘানার এই বিখ্যাত ওঝা একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি হ্যারি কেন ব্যর্থ হয়েছেন। এবার নানার দাবি, গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নেবে। পুঁচকে কেপ ভার্দের কাছে হারবেন লিওনেল মেসিরা।

Advertisement

দিনকয়েক আগে ঘানার বিরুদ্ধে খেলতে নেমেছি ইংল্যান্ড। তার আগের ম্যাচেই ক্রোয়েশিয়াকে চার গোল দিয়েছে ব্রিটিশ সিংহরা। কিন্তু ঘানা ম্যাচের আগে নানার গুরুগম্ভীর ভবিষ্যদ্বাণী, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের হাঁটুতে ব্যথা করিয়ে দেবেন তিনি। ফলে গোটা ম্যাচ অস্বস্তিতে ভুগবেন কেন। বাস্তবে হাঁটু ব্যথা হয়েছিল কিনা জানা নেই। কিন্তু ঘানার বিরুদ্ধে প্রচুর সুযোগ পেয়েও গোল করতে পারেননি কেন। গোলশূন্য ড্র হয় ম্যাচ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপর থেকেই রীতিমতো হইচই চলছে নানাকে নিয়ে। নকআউট পর্বের আগে তিনি কী বলেন, তাঁর ‘কালো জাদু’র থাবায় পড়ে কোন দেশ-সেই নিয়ে বেশ চর্চা চলছে। ইতিমধ্যেই নানা জানিয়ে দিয়েছেন, এবার ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে পর্তুগাল। এবার আরও বিস্ফোরক কথা বলে ফেললেন বিখ্যাত ওঝা। সাফ জানালেন, রাউন্ড অফ ৩২তে কেপ ভার্দে হারিয়ে দেবে আর্জেন্টিনাকে। অর্থাৎ প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ছোট্ট দেশের কাছে পরাস্ত হবে গতবারের চ্যাম্পিয়নরা। নীল-সাদা ভক্তকুলের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এই মন্তব্যের জেরে।

Advertisement

উল্লেখ্য, নানা প্রথম শিরোনামে আসেন ২০১৪ সালে। সেবার পর্তুগাল পড়েছিল ঘানার গ্রুপে। সেসময় ওই স্বঘোষিত ওঝা দাবি করেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর ‘কালো জাদু’ করেছেন। বিশ্বকাপে বেশ কঠিন সময় কাটাতে হবে রোনাল্ডোকে। ঘটনাচক্রে সেই বিশ্বকাপ মোটেই ভালো যায়নি সিআর সেভেনের। কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও নিজের দেশকে গ্রুপের গণ্ডি পেরিয়ে নকআউটে তুলতে পারেননি ক্রিশ্চিয়ানো। সেসময় ঘানার ওই ওঝা বেশ পরিচিত হয়ে যান। তাঁর কথা ফলে যাওয়ার বেশ ভালোই উদাহরণ রয়েছে। মেসিদের ক্ষেত্রে ব্যতিক্রম হবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.