আগের শত্রুরা ভক্তে পরিণত হয়েছে, এখন নতুন শত্রু দরকার! লিওনেল মেসির অবস্থা অনেকটা এরকম। ফুটবল দুনিয়ার সব ট্রফিই জেতা হয়ে গিয়েছে। গতবার বিশ্বকাপ জেতার এবার অনেকটাই ঝাড়া হাত-পা। এবার ফের বিশ্বজয়ের লড়াইয়ে নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে। যাঁদের অনেকেই কি না খোদ মেসির ভক্ত। এমনকী আফ্রিকার দেশটির রাষ্ট্রপতি ঘোষণা করেছেন, আর্জেন্তিনীয় কিংবদন্তিকে বিশেষ উপহার দিতে চান।
আরও পড়ুন:
এই বিশ্বকাপে কেপ ভার্দের উত্থান ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। স্পেন-উরুগুয়ের মতো শক্তিশালী দলকে তারা আটকে দিয়েছে। এবার ভোজিনহাদের সামনে আর্জেন্টিনার মতো কঠিন প্রতিপক্ষ। যে লড়াইয়ের আগে ‘হুঁশিয়ারি’ বা ‘হুমকি’ নয়, শত্রু দলের নেতাকে উপহার দেওয়ার কথা জানালেন কেপ ভার্দের রাষ্ট্রপতি হোসে মারিয়া নেভেস। কী সেই উপহার? একটি ‘১০’ নম্বর জার্সি। তবে আর্জেন্টিনার নয়, কেপ ভার্দের। ম্যাচের আগে মেসিকে নিজেদের ‘১০’ নম্বর জার্সি উপহার দিতে চান নেভেস।
তিনি বলেন, “যখন কেপ ভার্দে বিশ্বকাপের জন্য যোগ্যতা করে, তখন থেকে আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি। এখন আমরা গর্বের সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলব। যারা বিশ্বের অন্যতম সেরা দল।” মেসির প্রশংসা করে তিনি আরও বলেন, “উনি আমাদের দেশে খুব সম্মানিত। আমাদের কাছে মেসি বিশ্বের সেরা ফুটবলার। ওঁর বিরুদ্ধে খেলাটাও গর্বের। আমরা ওঁকে কেপ ভার্দের একটি ১০ নম্বর জার্সি উপহার দিতে চাই। তার পিছনে মেসির নাম লেখা থাকবে। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ওঁকে স্বীকৃতি দিতেই এই উপহার।”
তার মানে এই নয় যে আর্জেন্টিনাকে সহজে ছেড়ে দেবে কেপ ভার্দে। নেভেস বরং বলছেন, তাঁরা ১-০ গোলে বিশ্বজয়ীদের হারাবেন। তিনি বলেন, “আমরা জিততে এসেছি। সব সম্ভব। আমাদের মতো ছোট দেশও সবাইকে চমকে দিতে পারে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা
-
মাকে হারানোর যন্ত্রণা নিয়েও মাঠে, হাফসেঞ্চুরি করে অঝোরে কান্না প্রাক্তন নাইট নীতীশ রানার
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের
-
সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু