FIFA World Cup 2026

‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে

মার্কিন ভূমিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অসলোর এক সমুদ্রসৈকতে ফোটোশুট করে সমগ্র নরওয়ে টিম। পুরোদস্তুর 'ভাইকিং' পোশাকে। যার জন্য দেশবাসীর রোষের মধ্যে পড়ল তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:২১

options
link
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
ভাইকিং' পোশাকে ফোটোশুট হালান্ডদের।

বিশ্বকাপে কখন কোথা থেকে বিতর্কে অগ্নিসংযোগ ঘটে যায়, বোঝা মুশকিল। এই যেমন আর্লিং হালান্ড ও তাঁর নরওয়ের দলবল। ‘ভাইকিং’-এর পোশাকে ফোটোশুট করে দেশবাসীর রোষের মধ্যে পড়ল তারা।

Advertisement

মার্কিন ভূমিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অসলোর এক সমুদ্রসৈকতে ফোটোশুট করে সমগ্র নরওয়ে টিম। পুরোদস্তুর ‘ভাইকিং’ পোশাকে। যাঁদের মধ্যে হালান্ডও ছিলেন। কিন্তু সেই পোশাক যে নরওয়ের মানুষকেই দু’ভাগে বিভক্ত করে দেবে, কে জানত! সে দেশের এক সংবাদপত্রে তীব্র সমালোচনা করা হয়েছে নরওয়ে জাতীয় দলের। বলা হচ্ছে, ‘ভাইকিং’ পোশাক পরে ফোটোশুট করা আদতে উগ্র দেশাত্মবোধের পরিচয়। যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এমনকী নরওয়ে টিমের এ হেন আচরণকে ‘নিও নার্থস’ গোত্রীয় বলেও অভিহিত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আর্লিং হালান্ড।

শুধু নরওয়ের সংবাদপত্রই নয়। জেন হং স্কোলদিনামক সে দেশের এক রিসার্চার হালান্ডদের কৃতকর্মকে ‘উগ্র পুরুষত্ব প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছেন। বলে দিয়েছেন, “এ আদতে সম্পূর্ণ ডানপন্থী মানসিকতার উদাহরণ।” ফোটোশুটকে ঘিরে উত্তেজনা এতই বেড়েছে যে, নরওয়ে কোচ স্টেল সোলবাকেনকে পর্যন্ত সাংবাদিক সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যদিও তিনি বলেন, “ফোটোশুট নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ESPN FC (@espnfc)

উল্লেখ্য, ১৯৯৮ সালের পর এই প্রথমবার ফিফা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নরওয়েকে। মাঝের ছ’টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবার সেই খরা কাটিয়ে বিশ্ব ফুটবলের মহারণে নামতে চলেছে আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছে আমেরিকায়। তার আগে ‘ভাইকিং’-এর পোশাকে ফোটোশুট করে বিতর্কে জড়িয়ে পড়ল তারা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.