তিলোত্তমায় সাম্বা
India vs Brazil

বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাত! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?

'ডেভিড বনাম গোলিয়াথে'র লড়াইয়ে চমক দিতে পারে কারা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৭:১৩

options
link
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাত! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
অনুশীলনে ভারত ও ব্রাজিল দল। ছবি: অমিত মৌলিক

কোনও তুলনা চলে না! সবাই জানে, কতটা অসম ভারত বনাম ব্রাজিল লড়াই। একটা দল পাঁচবার বিশ্বজয়ী। এখনও দলে বিশ্ব মাতানো ফুটবলার ভর্তি। আর সেখানে ভারতীয় দল এক অবিশ্বাস্য অঘটনের লড়াইয়ে নামছে। দু’দলের বাজারদরেও আকাশ-পাতাল তফাৎ। ব্রাজিলীয় ফুটবলারদের জন্য ইউরোপের বাজারে কোটি-কোটি টাকা ওড়ে। তবু যুবভারতীতে মেগা ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি কয়েকজন ভারতীয় ফুটবলারকে নিয়ে সাবধানী। কারা বেগ দিতে পারে ব্রাজিলকে?

Advertisement

বিশ্বজুড়ে ফুটবলারদের বাজারদরের হালহকিকত রাখে ট্রান্সফার মার্কেট। তাদের তথ্য বলছে এই মুহূর্তে ব্রাজিলের গোটা দলের বাজারদর ৯৮৪০ কোটি টাকা। এর মধ্যে শুধু ভিনিসিয়াস জুনিয়রের দর ১৫৪০ কোটি টাকা। এটা কিন্তু ওই প্লেয়ারের কেনাবেচার দাম নয়। বাজারদর বা মার্কেট ভ্যালু অনেক কিছুর উপর নির্ভর করে। যার মধ্যে থাকে ওই প্লেয়ারের বয়স, চোটপ্রবণতা, সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত ক্লাবের রেকর্ড, আচরণ ইত্যাদি। মোটামুটি এর উপর ভিত্তি করে প্লেয়ারদের ক্রয়-বিক্রয় মূল্য আন্দাজ করা যায়। যেমন ব্রাজিলের যে দল ভারতে এসেছে, তাঁর মধ্যে আরও ৬ জনের বাজারদর অনেকটা এরকম- এস্তেভাও ৮৮০ কোটি, গ্যাব্রিয়েল ৮২৫ কোটি, ব্রুনো গুইমারেস ৭৭০ কোটি, রায়ান ৬৬০ কোটি, এন্ড্রিক ৪৪০ কোটি, মার্কুইনহোস ৩০৮ কোটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখানে ভারতীয় দলের বাজারদর কত জানেন? মাত্র ৫৩.৬৩ কোটি টাকা। অর্থাৎ ব্রাজিলের থেকে প্রায় ৯৮০০ কোটি টাকা কম। এর মধ্যে সর্বোচ্চ বাজারদর রায়ান উইলিয়ামসের ৩.০৩ কোটি। এছাড়া আনোয়ার ২.৭৫ কোটি, আপুইয়া ২.৭৫ কোটি, মনবীর সিং ২.৪৮ কোটি, অনিরুদ্ধ থাপা ২.৪৮ কোটি, সাহাল আবদুল সামাদ ২.২ কোটি, গুরপ্রীত সিং সান্ধু ১.৯৩ কোটি। পার্থক্যটা জলের মতো পরিষ্কার।

Advertisement

কিন্তু ‘ডেভিড বনাম গোলিয়াথে’র এই লড়াইয়ে চমক দিতে পারে কারা? খোদ আন্সেলোত্তি সাবধান উইলিয়ামসকে নিয়ে সাবধানী। তিনি বলেই দিলেন, “আমরা পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখেছি। ওদের ভালো স্ট্রাইকার আছে। উইলিয়ামস আমাদের বিপদে ফেলতে পারে।” অন্যদিকে ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস প্রশংসা করে গেলেন ব্লু টাইগার্সের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। এছাড়া নজরে থাকবেন আনোয়ার আলি। আধুনিক সময়ে বল প্লেয়িং ডিফেন্ডারদের দাপট বাড়ছে। আনোয়ারও সেই ধরনের। মাঝমাঠে মাথা ঠান্ডা রেখে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন আপুইয়া। এছাড়া পানামা ম্যাচে অক্লান্ত পরিশ্রম করেছিলেন আশিক কুরুনিয়ান, মনবীর সিংরা। এদিন তাঁদের উপর বাজি ধরতে চাইবেন দেশের ফুটবলভক্তরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.