India vs Brazil

‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল

ভিনিকে কীভাবে আটকানো যায়? ছক তৈরি করছে খালিদ জামিলের দল।

শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২১:৫৪

options
link
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল
বাঁদিকে ভিনিসিয়াস জুনিয়র। ডানদিকে ভারতীয় দল।

১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ। প্রবল শক্তিধর দেশগুলোর মধ্যে কেউ ধরেনি ভারত চ্যাম্পিয়ন হবে। কিন্তু লড়াকু মানসিকতায় বিশ্বজয়ী হন কপিল দেবরা। যা ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনে দেয়। এবার ফুটবলে সেই ইতিহাস ফেরাতে চায় ভারত। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে নামতে চলেছে ব্লু টাইগার্সরা (India vs Brazil)। অঘটনের স্বপ্ন কি দেখবে দেশবাসী? ভারতের ডিফেন্ডার জয় গুপ্তা ভরসা দিচ্ছেন। আর বলছেন, কপিল দেবের মতো এই ম্যাচ দিয়েই ফুটবলে বিপ্লব আনতে চান।

Advertisement

ইতিমধ্যে কলকাতায় অনুশীলন শুরু করে দিয়েছে খালিদ জামিলের দল। সদ্য পানামার মতো বিশ্বকাপ খেলা দেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। যা ব্রাজিল ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। সেটাই বললেন ইস্টবেঙ্গলের হয়ে খেলা সাইড ব্যাক। জয় বলেন, “যে দলের খেলা দেখে বড় হয়েছি, এবার তাদের বিরুদ্ধে খেলব। দলের সবাই মুখিয়ে আছে ব্রাজিলের প্লেয়ারদের সঙ্গে দেখা করার জন্য। আগের ম্যাচে পানামাকে আটকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। কোচের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। সেটাকেই আমরা ব্রাজিল ম্যাচে কাজে লাগাব। এই ম্যাচে স্বপ্নপূরণ করতে নামব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ সব দিক থেকে অসম। কিন্তু যদি অঘটন ঘটিয়ে দেন আনোয়ার আলিরা? চোখে-মুখে একরাশ স্বপ্ন জয়ের। তিনি বলেন, “আমরা যে লড়াই করতে পারি, সেটা দেখিয়ে দেব। উদাহরণ হিসেবে বলি, বিশ্বকাপ জিতে কপিল দেব ভারতের ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। আমরা নিজেদের মতো করে সেটা করতে চাই। তার জন্য আমাদের হাজার শতাংশ মনোযোগী হতে হবে। ব্রাজিলের বিরুদ্ধে গোল করতে চাই।”

Advertisement

আমরা যে লড়াই করতে পারি, সেটা দেখিয়ে দেব। উদাহরণ হিসেবে বলি, বিশ্বকাপ জিতে কপিল দেব ভারতের ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। আমরা নিজেদের মতো করে সেটা করতে চাই।

সামনে ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার থাকবেন। বিশ্বের সেরা ডিফেন্ডারদের যিনি অনায়াসে গতিতে পরাস্ত করে দেন। তাঁর বিরুদ্ধে নামার আগে জয় বলছেন, “ভিনির মতো সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলা স্বপ্ন। আমি সেই সুযোগটা নিজের উন্নতির জন্য কাজে লাগতে চাই। কীভাবে একের বিরুদ্ধে এক মোকাবিলা করতে হয়, সেটা বুঝতে চাই।” তবে একটা জিনিস ভারতের পক্ষে থাকবে। সেটা হল জনগর্জন। জয় বলছেন, “ইস্টবেঙ্গলে খেলি বলে কলকাতার সমর্থকদের আবেগ আমি জানি। যুবভারতীতে সেই সমর্থন আমাদের পাশে থাকবে। সেদিন সব দলের সমর্থকরাই ভারতের জন্য গর্জন করবে।”

এর মধ্যে দুঃসংবাদ ব্রাজিলের জন্য এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন রাফিনহা। ভারতে আসবেন কি না এখনও জানা যায়নি। এদিন ৪-২ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ব্রাজিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.