তাজিকিস্তানের (Tajikistan) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-৩ গোলে পরাজিত হল ভারত (India)। শুক্রবার তুরসুনজোদার টালকো অ্যারেনায় দুই ম্যাচের সিরিজের প্রথম দ্বৈরথে আয়োজকদের কাছে হার মানতে হল খালিদ জামিলের দলকে। নতুন কোচের অধীনে এটি ভারতের টানা তৃতীয় পরাজয়।
আরও পড়ুন:
এর আগে লন্ডনে ইউনিটি কাপে জামাইকার কাছে ০-২ এবং জিম্বাবোয়ের কাছে ০-১ গোলে হেরেছিল ব্লু টাইগার্স। সেই দুই ম্যাচে গোলের মুখও খুলতে পারেনি ভারত। তাজিকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে ফারুখ চৌধুরীর গোলে তিন ম্যাচ পর স্কোরশিটে নাম তুল ভারতীয় দল।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে তাজিকিস্তান। ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ‘দ্য ক্রাউনস’দের এগিয়ে দেন শেরিদ্দিন বোবোয়েভ। পিছিয়ে পড়ার পরও ভারতীয় দল আক্রমণে ঝড় তুলতে পারেনি। তাজিক ডিফেন্সের সামনে বারবার আটকে যায় ভারতীয় ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ থাকে তাজিকিস্তানের কাছে। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেখরুবোন করিমভ। ছ’মিনিটের মধ্যেই তৃতীয় গোল করে ভারতের প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত শেষ করে দেন এহসন পাঞ্জশানবে।
তিন গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ানোর চেষ্টা করে ভারত। ম্যাচের ৮৮ মিনিটে বদলি ফুটবলার ফারুখ চৌধুরী ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে ব্যবধান কমান। আগামী ৯ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল। টানা হারের ধাক্কা সামলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্য নিয়েই সেই ম্যাচে নামবে ভারত। তবে ভুলচুক শুধরে নিতে না পারলে সামনে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে খালিদ জামিলের দলকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য