চমকের পর চমক। ব্রাজিলের বিরুদ্ধে ভারত খেলবে। এই খবরে ভারতীয় ফুটবল সার্কিট বেশ উত্তেজিত। তার আগেই যে আরও একটি বিশ্বকাপে খেলা দলের বিরুদ্ধে নামার সুযোগ পাবেন আনোয়ার আলিরা, সেটা খানিকটা চমকপ্রদ হলেও সত্যি। এবার পানামার বিরুদ্ধে ম্যাচের দিনক্ষণও নিশ্চিত করে দিল ভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন:
৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে ২৬ সেপ্টেম্বর পানামার সঙ্গে ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। এই মুহূর্তে পানামার বিশ্ব র্যাঙ্কিং ৪৪। বিশ্বকাপেও খেলেছে তাঁরা। ফলে পানামার বিরুদ্ধে ম্যাচটাই ব্রাজিল ম্যাচের প্রস্তুতি সারতে পারবেন সন্দেশ জিংঘানরা। পানামার ফুটবল দলের সোশাল মিডিয়া হ্যান্ডেলেও ম্যাচটির দিনক্ষণ পোস্ট করা হয়েছে। তবে ওই ম্যাচ কোথায় হবে সেটা এখনও সরকারিভাবে জানায়নি ফেডারেশন।
পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য সে দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘লেটার অফ ইনটেন্ট’ সই করেছে এআইএফএফ। পাশাপাশি বিশ্বকাপে খেলা কেপ ভের্দের বিরুদ্ধেও ভারতের খেলার কথা রয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ড সফরও রয়েছে ব্লু টাইগার্সের। সব মিলিয়ে পরপর বিশ্বকাপে খেলা দেশের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় দলের সামনে। যা নিঃসন্দেহে ফুটবলের উন্নতিতে বড় পদক্ষেপ হতে পারে।
পানামার বিরুদ্ধে ম্যাচ নিয়ে এআইএফএফের এক শীর্ষকর্তা বলেন, “ব্রাজিল ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। পানামাও ভারতে খেলতে নীতিগত ভাবে রাজি হয়েছে। এর পাশাপাশি সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তৃতীয় একটি ফ্রেন্ডলির জন্য ২০২৬-এর বিশ্বকাপে অংশ নেওয়া আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা করছি।” পানামার পাশাপাশি বিশ্বকাপ খেলা আরও তিনটি দেশের সঙ্গে আলোচনা সফল হলে ওই আন্তর্জাতিক উইন্ডো ভারতের কাছে হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ যেমন মিলবে, তেমনই ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনাও তৈরি হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির