সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের জল্পনার মাঝেই ফের প্যারিস সাঁ জাঁর জার্সিতে দুরন্ত ছন্দে ধরা দিলেন লিওনেল মেসি। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নাইসের বিরুদ্ধে গোল করেই নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার। ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নজিরও।
তা কী নজির গড়লেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক (Lionel Messi)? আসলে শনিবার নাইসের বিরুদ্ধে ২-০ গোলে জেতে পিএসজি (PSG)। যেখানে একটি নিজে করেন এবং অন্যটি করান মেসি। আর সেই গোলটি করতেই ক্লাব কেরিয়ারের হাজারতম গোলের মালিক হয়ে যান এলএম টেন। স্প্যানিস তারকা সের্জিও ব়্যামোসের সঙ্গে এক আসনে বসেন তিনি। এখানেই শেষ নয়, পর্তুগিজ মহাতারকা রোনাল্ডোকেও (Cristiano Ronaldo) এদিন পিছনে ফেলে দেন মেসি। কীভাবে? ইউরোপের ক্লাবের হয়ে মোট ৭০২টি গোলের পাশে জ্বলজ্বল করছে মেসির নাম। সেখানে রোনাল্ডোর সংগ্রহ ৭০১। প্রসঙ্গত, আপাতত ইউরোপের ক্লাবে খেলেন না রোনাল্ডো। সৌদির ক্লাব আল নাসেরেস হয়ে যদিও দারুণ ফর্মেই রয়েছেন তিনি।
[আরও পড়ুন: মা সারদার পর মেসি-মারাদোনা-পেলের সঙ্গে মমতার তুলনা, ফের বিতর্কে নির্মল মাজি]
তবে ইউরোপে খেলা চালিয়ে যাওয়ার সৌজন্যে সিআর সেভেনকে টপকে গেলেন মেসি। তাঁর ৭০২টি গোলের মধ্যে ৬৭২টিই বার্সেলোনার জার্সিতে। ক্যাটালান ক্লাবের হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে এই নজির গড়েছিলেন তিনি। আর দেখতে দেখতে পিএসজির হয়েও ৩০টি গোল হয়ে গেল তাঁর। ২০১২ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ৯১টি গোলের রেকর্ড গড়েছিলেন এলএম টেন। শুধু তাই নয়, ২৯৮টি গোলের নেপথ্যেও রয়েছে মেসির পা। কোথায় থামবেন তিনি, জানা নেই। তবে এভাবেই অপ্রতিরোধ্য মেসি ম্যাজিক দেখে যেতে চান সমর্থকরা।
[আরও পড়ুন: দেশে বাড়ল বাঘের সংখ্যা, ২০ কিমি জঙ্গল সাফারির পর ঘোষণা গর্বিত মোদির, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
‘ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত’, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওয়েইসি
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের
-
৩৬ বছর আগে কাশ্মীরি পণ্ডিত নার্সকে ধর্ষণের পরে খুন! অবশেষে চার্জশিট পেশ ইয়াসিন মালিকের বিরুদ্ধে
-
জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাই কোর্টে অতীন