Lionel Messi

কেরিয়ারে ৯০০ গোল, দ্বিতীয় ফুটবলার হিসাবে ইতিহাসে মেসি, রোনাল্ডোর চেয়ে কত ম্যাচ কম খেলে রেকর্ড?

মেসির এই ৯০০ গোল এসেছে মাত্র ৩টি ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলে। নিজের প্রিয় ক্লাব বার্সার জার্সিতে ৬৭২টি গোল করেছেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১০:০০

options
link
কেরিয়ারে ৯০০ গোল, দ্বিতীয় ফুটবলার হিসাবে ইতিহাসে মেসি, রোনাল্ডোর চেয়ে কত ম্যাচ কম খেলে রেকর্ড?
কেরিয়ারের ৯০০তম গোল মেসির। ফাইল ছবি।

লিওনেল মেসি। কেউ তাঁকে বলেন ফুটবল রাজপুত্র। কারও কাছে তিনি ঈশ্বরের বরপুত্র। আবার কারও কাছে স্বয়ং তিনিই ফুটবল ঈশ্বর। এবার নিজের ফুটবল কেরিয়ারে নয়া উচ্চতায় লিও। ৯০০ গোলের ক্লাবে ঢুকে পড়লেন মেসি। এতদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ড একাই ৯০০-র বেশি গোলের মালিক ছিলেন। সেই তালিকায় জুড়ল আর্জেন্টিনার মহাতারকার নাম। চমকপ্রদভাবে তিনি রোনাল্ডোর থেকে অনেক দ্রুত, অনেক কম ম্যাচে ৯০০ গোল করলেন।

Advertisement

বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে কেরিয়ারের ৯০০তম গোলটি করলেন তিনি। ম্যাচের সপ্তম মিনিটে মেসি বক্সের ভিতরে থেকে অনবদ্য ক্যারিশমায় বাঁ পায়ের নিচু শটে বিপক্ষের জালে বল জড়ান। যদিও ওই গোলের পরও ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকেই বিদায় নিল মায়ামি। সেই দুঃখ অবশ্য মেসিভক্তরা ভুললেন মেসির অর্জনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৪ সালে ৩৯ বছর বয়সে রোনাল্ডো কেরিয়ারের ৯০০ তম গোলটা করেছিলেন। মেসি ৯০০ গোল করলেন ৩৮ বছর বয়সে। ৯০০ গোল করতে রোনাল্ডোর লেগেছিল ১২৩৮ ম্যাচ। সেখানে মেসি ৯০০ তম গোল করলেন নিজের ১১৪২তম ম্যাচে। রোনাল্ডো এখন প্রথম ফুটবলার হিসাবে ১ হাজার গোল করার দিকে এগোচ্ছেন। আপাতত তিনি ১৩১২ ম্যাচে ৯৬৫ গোলে দাঁড়িয়ে। খুব পিছিয়ে রইলেন না মেসিও। অবশ্য এদের দু’জনের বাইরে আরও একজন আছেন। যিনি হাজারের বেশি গোল করেছেন বলে দাবি করা হয়। তিনি পেলে। যদিও সরকারি হিসাবে পেলের গোলসংখ্যা ৮০০-র আশেপাশে।

Advertisement

মেসির এই ৯০০ গোল এসেছে মাত্র ৩টি ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলে। নিজের প্রিয় ক্লাব বার্সার জার্সিতে ৬৭২টি গোল করেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। নিজের দ্বিতীয় ক্লাব প্যারিস সাঁ জাঁ-র জার্সিতে মেসির গোলসংখ্যা ৩২। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে ৮১টি গোল করেছেন লিও। আর্জেন্টিনার জার্সিতে এ পর্যন্ত ১১৫টি গোল রয়েছে লিওর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.