সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান ক্লাবের নির্বাচনের ফল ঘোষণা করা হবে শনিবার। গত ৯ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সৃঞ্জয় বোসরা মনোনয়ন পেশ করেছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হয়, শনিবার সন্ধ্যা ৬টায় সরকারিভাবে ফল ঘোষণা হবে। ফল ঘোষণা করবেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়।
বিনা বাধায় মোহনবাগান সচিব নির্বাচিত হতে চলেছেন সৃঞ্জয় বোস। যেহেতু তিনি ছাড়া আর কেউ সচিব পদে মনোনয়ন দেননি, তাই নির্বাচনী বোর্ড তাঁকেই সচিব হিসাবে মান্যতা দেবে এটা বলাই বাহুল্য। তিনি ছাড়াও ২১টি পদে মনোনয়ন জমা দিয়েছিলেন বিভিন্ন সদস্যরা। প্রথম দিকে দূরত্ব থাকলেও মোহনবাগানের উন্নতির স্বার্থে সৃঞ্জয় বোস-দেবাশিস দত্তরা একজোট হয়ে সমঝোতায় এসে প্যানেল জমা দিয়েছিলেন। প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় আসতে চলেছে। যেহেতু সভাপতি হিসাবে আসতে চলেছেন দেবাশিস দত্ত। তাই তিনি এই নির্বাচনে কোনও পদে মনোনয়ন জমা দেননি।
তবে গত সোমবার মনোনয়ন বাকিরা জমা দেওয়ার সময় দেবাশিস দত্ত, কুণাল ঘোষরা উপস্থিত ছিলেন। সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর