Pakistan

বিশ্বকাপের পরও অব্যাহত বয়কট নাটক! ফের ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান

আরও এক টুর্নামেন্ট বয়কট করল পাকিস্তান! স্রেফ ভারতে না খেলতে চেয়ে একের পর এক টুর্নামেন্ট বয়কট পাক দলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২০:৩৪

options
link
বিশ্বকাপের পরও অব্যাহত বয়কট নাটক! ফের ভারতে দল পাঠাচ্ছে না পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম। ফাইল ছবি।

টি-২০ বিশ্বকাপ ভারতে খেলতে আসেনি পাকিস্তান। এমনকী, ভারতের বিরুদ্ধে ম্যাচে নামতেও শুরুতে অস্বীকার করে পাক দল। পরে অবশ্য একপ্রকার বিনা শর্তেই পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু বিশ্বকাপের পর ফের বয়কট নাটক শুরু হল। এবার ফুটবলে। এবার মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ থেকেও সরে দাঁড়াচ্ছে পাকিস্তান।

Advertisement

আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ। সাফ ভুক্ত দেশ হিসাবে অন্য ছটি দলের পাশাপাশি পাকিস্তানেরও ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল। কিন্তু পাকিস্তান ফুটবল সংস্থা এখনও টুর্নামেন্টে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাক দল। এদিকে টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিশ্চিত করার সময়সীমা অতিক্রান্ত। ফলে একপ্রকার বাধ্য হয়ে পাকিস্তানকে বাদ দিয়েই মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছেন আয়োজকেরা। এ জন্য সূচি পরিবর্তন হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারিভাবে না জানালেও সংবাদমাধ্যমকে পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা জানিয়েছেন, “ওই টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে না। আমাদের সরকার এখনও কিছু জানায়নি। তাই আমরা ধরে নিচ্ছি সরকার দল পাঠাতে রাজি নয়।” সাফ ফুটবলের আয়োজক সংস্থা জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্টে না-ই খেলে, তাতে সমস্যা নেই। সেক্ষেত্রে বাকি ৬ দলকে নিয়েই টুর্নামেন্ট হবে। আয়োজক ভারত ছাড়া খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মলদ্বীপ। যার ফলে আসলে ক্ষতি হবে পাকিস্তানেরই। 

Advertisement

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে পাকিস্তানে কোনওরকম দল পাঠাচ্ছে না ভারত। পালটা পাকিস্তানও ভারতে দল পাঠাতে চায় না। সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে ওই ‘নতুন নরম্যাল।’ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যায়নি পাকিস্তানে। পালটা পাকিস্তানও ক্রিকেট বিশ্বকাপে ভারতে আসেনি। ক্রিকেটের বাইরে অন্য খেলাও ওই নয়া সিস্টেমে প্রভাবিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.