স্টাফ রিপোর্টার: বাংলার তিন কোচ সঞ্জয় সেন, বাস্তব রায় ও শঙ্করলাল চক্রবর্তী এআইএফএফ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন। তাঁদের পাশাপশি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত দুই প্রো লাইসেন্স কোচ থংবোই সিংটো এবং বিনো জর্জও এই কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন।
২৭ জুন থেকে ৩০ জুন মুম্বইয়ে এআইএফএফ থেকে এলিট কোচিং কোর্সের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা ও হেড অফ কোচ ডেভলপমেন্ট বিবেক নাগুলের তত্ত্বাবধানে এই কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের এএফসি প্রো লাইসেন্সধারী বা ‘এ’ লাইসেন্সধারী কোচেরা। মোট ২৪ জন কোচ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন।
সঞ্জয় সেনের অধীনে বাংলা গত মরশুমে সন্তোষ ট্রফি জিতেছে। শঙ্করলাল চক্রবর্তী বর্তমানে পাঞ্জাব এফসি’র সহকারী কোচ। বাস্তব রায় গত মরশুমে আইএসএলের দ্বিমিকুট জয়ী মোহনবাগানের সহকারী কোচ। তিনজনেরই আগে প্রো লাইসেন্স ছিল। অন্যদিকে থংবোই সিংটো ইস্টবেঙ্গলের হেড অফ্ ফুটবল ও বিনো জর্জ সহকারী কোচও এআইএফএফ এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন রবিবার রাতেই তাঁরা কলকাতায় ফিরেছেন। এই কোর্সের জন্য কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে থাকতে পারেননি বিনো জর্জ।
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের