দুলাল দে: ভারতীয় ফুটবল ফেডারেশনে বেজে গেল ভোটের দামামা। এদিন, বুধবার সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন করতেই হবে। বিচারপতি পিএস নরসিংহ এবং জয়মাল্য বাগচী এদিন শুনানি শেষে এ কথা জানিয়েছেন।
কীভাবে নির্বাচন হবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এই সময়ে কোনও নতুন সিদ্ধান্ত নিতে পারবে না কল্যাণ চৌবের কমিটি। এমনকী এফএসডিএলের সঙ্গেও চুক্তি নিয়ে কোনও মিটিং করতে পারবে না তারা। সব কিছু করবে নির্বাচনে জিতে আসা নতুন কমিটি।
চলতি বছর ২৫ মার্চ শুরু হয়েছিল এই শুনানি। স্টেকহোল্ডারদের সঙ্গে এই শুনানিতে অংশ নেয় স্টেট অ্যাসোসিয়েশন, এফএসডিএল, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে শুনানি চলে। বুধবার সওয়াল-জবাব শেষ হয়েছে শীর্ষ আদালতে। তবে আপাতত রায় সংরক্ষিত রেখেছেন দুই বিচারপতি।
শুনানি চলাকালীন বিশেষ পরামর্শদাতা গোপাল শঙ্করনারায়ণ বক্তব্য রাখেন ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। কিন্তু আদালত সেখানে জোর দিয়ে বলে, বর্তমানে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্বে রয়েছে। তাই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কল্যাণ চৌবের কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এখন দেখার, নির্বাচনের দিনক্ষণ কবে ঠিক হয়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে