সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের নোটিস জারি করল মোহনবাগান। আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার ক্লাব তাঁবুতে ১৭তম এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে তিনটে থেকে মিটিং শুরু হবে। গত ১৮ জানুয়ারি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উঠে আসা বিষয়গুলো নিয়ে এখানে আলোচনার কথা জানানো হয়েছে। বার্ষিক সভার মূল বিষয় ছিল মোহনবাগানের নির্বাচন। ফলে শনিবারের মিটিংয়ে ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে কিনা, সেই নিয়ে চর্চা ওয়াকিবহাল মহলে। উল্লেখ্য, সময়মতো নির্বাচন করিয়ে নতুন কমিটি গঠন করার দাবিতে বার্ষিক সাধারণ সাধারণ সভায় সরব হয়েছিলেন সমর্থকদের একটা বড় অংশ।
মোহনবাগানের ১৬তম এক্সিকিউটিভ কমিটির সভা হয়েছিল গত বছরের ডিসেম্বরে। সেখানেও চর্চায় ছিল ক্লাবের নির্বাচন। শনিবারের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সেই বিষয়গুলো পড়া হবে এবং সেগুলোতে সিলমোহর দেওয়া হবে। এছাড়া ক্রীড়া বিষয়ক অন্যান্য প্রসঙ্গ আলোচিত হবে। এদিন নোটিস জারি করে সেটা জানিয়ে দিল মোহনবাগান।
তবে শনিবারের সভার মূল বিষয় হতে পারে নির্বাচন। ২৮ মার্চ শেষ হচ্ছে মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ। ফলে নতুন নির্বাচনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস রীতিমতো রুলবুক তুলে বুঝিয়ে দিয়েছিলেন, সোসাইটি হিসাবে রেজিস্টার্ড কোনও ক্লাবের কার্যকরী কমিটিই তিন বছরের বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। তাই ক্লাবে দ্রুত নির্বাচন হওয়া উচিত। তিনি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়ার স্পষ্ট দাবি জানিয়ে ছিলেন। অবশেষে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সময় ঘোষণা করে দেওয়া হল।
সর্বশেষ খবর
-
জলরোষে ২০ বছর আগে মৃত্যু ৫ যুবকের, বিধ্বস্ত নেপাল ফেরাল পুরুলিয়ার ডাউরি খালের স্মৃতি
-
পুজোয় টইটইয়ের প্ল্যান? কলকাতার কাছেপিঠেই রয়েছে অপরূপ বিস্ময়, রইল ৫ গন্তব্যের খোঁজ
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?
-
মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা! প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড, নিজে গাড়ি পাস করালেন তৃণমূল নেত্রী
-
‘কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধি?’, ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঋতব্রতর