সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ফুটবলবিশ্বের কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পর এবার কোপা আমেরিকাও জিতে নিয়েছেন লিওনেল মেসি। আরেকজন মাত্র ১৭ বছর বয়সেই জিতেছে ইউরো। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফুটবল খেলে লামিনে ইয়ামাল পেয়েছে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। দুজনের মধ্যে আছে আরও একটা মিল। দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম।
যদিও মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলা হয়নি। ২০২৩-এ যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন। এবার কি দুজনকে একসঙ্গে দেখার প্রত্যাশা পূরণ হতে চলেছে। ‘গুরু’ মেসির মুখোমুখি হবে ‘শিষ্য’ ইয়ামাল। দুই মহাদেশের দুই সেরা দেশে মুখোমুখি হবে ফিনালিসিমায়।
সম্প্রতি প্যারাগুয়েতে আয়োজিত আলোচনাসভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আসলে ফিনালিসিমা নিয়মিত হবে কি না, সেটা নিয়েও একটা প্রশ্ন ছিল। যদিও উয়েফার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ফিনালিসিমা হবে। অর্থাৎ মেসি ও ইয়ামাল মুখোমুখি হবে। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল কর্মকর্তারা। কোথায় দুই দল মুখোমুখি হতে পারে, তার ব্যবস্থাপনা কীরকম হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
শোনা যাচ্ছে, ২০২৬-র মার্চের শেষ সপ্তাহে হতে পারে ফিনালিসিমা। এর আগে ইয়ামাল নিজেও বলেছিল, “আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমি ইউরো চ্যাম্পিয়ন হব। ফিনালিসিমায় আমি তাঁর বিপক্ষে খেলতে চাই।” এবার স্প্যানিশ ত্রিমুকুট জিতে আগুনে ফর্মে আছে বার্সার ‘ভবিষ্যৎ’। অন্যদিকে ফুটবল কেরিয়ারের সায়াহ্নে মেসি। ২০২২-এ ইটালিকে হারিয়ে সেই ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। তারপর বিশ্বকাপ ও কোপা জয়। দল হিসেবে কিন্তু এখনও সমান ভয়ংকর লা আলবিসেলেস্তেরা।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার