গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার কলকাতা লিগের (CFL 2026) চ্যাম্পিয়নশিপ রাউন্ডে শুরু হবে সুপার সিক্সের লড়াই। ১০ সেপ্টেম্বর থেকে এই পর্ব শুরু হওয়ার কথা। তবে সূচিতে বদল আনল আইএফএ। একদিন পিছিয়ে গেল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ। মাঠ ও ম্যাচ শুরুর সময় অবশ্য অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন:
আইএফএ-র তরফে বুধবার জানানো হয়েছে, ১০ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মাঠে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচটি হবে ১১ সেপ্টেম্বর। অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের বদলে ১৪ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান। ইউনাইটেডের পরপর ম্যাচের মধ্যে অন্তত ৪৮ ঘণ্টার ব্যবধান রাখতেই এই সিদ্ধান্ত। আইএফএ-র চিঠিতে বলা হয়েছে, ‘ইস্টবেঙ্গল ও ইউনাইটেড এসসি-র অনুরোধ পর্যালোচনা করে ১০ সেপ্টেম্বরের ম্যাচটি ১১ সেপ্টেম্বর করা হয়েছে। মাঠ ও কিক-অফের সময় অপরিবর্তিত থাকবে।’ পাশাপাশি ইউনাইটেডের ম্যাচের মধ্যে বাধ্যতামূলক ৪৮ ঘণ্টার ব্যবধান বজায় রাখতেই মোহনবাগান-ইউনাইটেড ম্যাচের দিনও বদল করা হয়েছে।
এবারের সুপার সিক্সে ‘এ’ গ্রুপ থেকে উঠেছে কোল ইন্ডিয়া, ইউনাইটেড এসসি ও মহামেডান। ‘বি’ গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ভবানীপুর। গ্রুপ পর্বের পয়েন্ট চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যোগ হবে না। অন্য গ্রুপের তিন দলের বিরুদ্ধে খেলেই ঠিক হবে চ্যাম্পিয়ন। ফলে এ পর্বে নেই ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। মোহনবাগানের প্রথম ম্যাচ কোল ইন্ডিয়ার বিরুদ্ধে, ১০ সেপ্টেম্বর দুপুর ৩টেয় মোহনবাগান মাঠে। পরিবর্তিত সূচিতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ইউনাইটেডের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠে।
এর পর ১৪ সেপ্টেম্বর ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান খেলবে দুপুর ৩টে থেকে। ১৭ সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে তাদের ম্যাচ বারাসত স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল ১৪ সেপ্টেম্বর মহামেডানের মুখোমুখি হবে বারাসতে। তাদের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর কোল ইন্ডিয়ার বিরুদ্ধে, ইস্টবেঙ্গল মাঠে দুপুর ৩টে থেকে। মহামেডানের তিন ম্যাচ ভবানীপুরের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বর নৈহাটিতে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর বারাসতে এবং মোহনবাগানের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর বারাসতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে